নন্দীগ্রামে বিজেপির লাগিয়ে যাওয়া তালা ভেঙে তৃণমূলের দলীয় অফিসে ঢুকলেন দেবাংশু ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রবিবার নন্দীগ্রামে তৃণমূল কার্যালয়ে তালা ঝোলায় বিজেপি।তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন দেবাংশু ভট্টাচাৰ্য।তারপরই থানায় বিজেপি নেতা প্রলয় পাল সহ আরো পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি(CM Mamata Banerjee) মেদিনীপুর জেলাকে গাদ্দারের জেলা বলার অভিযোগ তুলে রবিবার সকালে বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রাম বিধানসভার বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বিক্ষোভের সঙ্গে সঙ্গে বিজেপির(BJP) দলীয় পতাকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গায়ের জোরে লাগিয়ে চাবি তালা মারা হয়।বিজেপি নেতা প্রলয় পাল বলেন, মুখ্যমন্ত্রী যতদিন না গদ্দারের জেলা বলার জন্য না ক্ষমা চাইবেন, ততদিন পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা লাগানো থাকবে। সেই তালা লাগানোর প্রতিবাদে রবিবার নন্দীগ্রামে উপস্থিত হন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচাৰ্য। হাতুড়ি দিয়ে ওই দুটি তালা(Lock) ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন এবং বলেন শুভেন্দু অধিকারীর উস্কানিতেই এই কাজ করছে বিজেপি।আরো বলেন যে কোনো রাজনৈতিক দল কিছু বলতেই পারে, তার মানে এই না যে তালা লাগিয়ে দেওয়া হবে।

পুলিশে কমপ্লেইন করে বলবো যেন ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন নেওয়া হয়। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে কোন অপ্রতিকর ঘটনা ঘটে নি।এদিকে,নন্দীগ্রামের বিরুলিয়ার তৃণমূল কার্যালয়ে তালা ঝোলায় বিজেপি। ৬ জন বিজেপি নেতার বিরুদ্ধে এফআই আর(FIR) দায়ের নন্দীগ্রাম থানায়।প্রলয় পাল সহ আরো ৫ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফ আই আর দায়ের করলেন দেবাংশু ভট্টাচাৰ্য। রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে নন্দীগ্রামের(Nandigram) বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা লাগিয়ে চাবিতালা মারা হয়েছিল। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নিজে গিয়ে সেই তালা ভাঙেন। তারপরই থানায় বিজেপি নেতা প্রলয় পাল সহ আরো পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়।

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি