নন্দীগ্রামে ’সেবাশ্রয়’ শিবিরের উদ্বোধন করবেন না অভিষেক, তবে হাজির থাকছেন শুভেন্দুর গড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ শিবির শুরু নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকে শুরু হচ্ছে ‘সেবাশ্রয়’ শিবির। তবে ডায়মন্ড হারবারের মতো নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ শিবিরের উদ্বোধন করছেন না তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে উদ্বোধন না করলেও ওইদিন শিবির ঘুরে দেখবেন তিনি।

সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে জনসংযোগ বাড়াতে নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ শিবিরকে বিশেষ হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চলেছে শাসকদল। ডায়মন্ড হারবারে যেভাবে ‘সেবাশ্রয়’ শিবির সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, সেই ভাবেই যাতে নন্দীগ্রামেও সফল হয়, তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গত ৫ জানুয়ারি থেকে নন্দীগ্রামের দু’টি ব্লকে দুই দূতকে পাঠিয়ে দিয়েছিলেন অভিষেক। ১ নম্বর ব্লকের দায়িত্বে রয়েছেন দলের মুখপাত্র ঋজু দত্ত এবং ২ নম্বর ব্লকের সেবাশ্রয়ের তদারকির দায়িত্বে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ‘সেবাশ্রয়’ শিবিরের উদ্বোধন শহিদ পরিবারের সদস্যদের হাত দিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ৯টার সময়ে উদ্বোধন হবে শিবিরের। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন দুপুরে। শিবির ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন। কোন দুই শহিদ পরিবারের সদস্যকে দিয়ে শিবির উদ্বোধন করানো হবে, তা নিয়ে তৃণমূল নেতৃত্ব মুখ খোলেননি। নন্দীগ্রাম-২ নম্বর ব্লকের সেবাশ্রয়ের দায়িত্বে থাকা  সুশান্ত ঘোষ শুধু বলেছেন, ‘তৃণমূলই একমাত্র শহিদদের মর্যাদা দিতে জানে। তাই শহিদ পরিবারের সদস্যদের দিয়ে শিবির উদ্বোধন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

শনি-চন্দ্রের মিলনে তৈরি বিষ যোগ, ৩ রাশির জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ!

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী