সিকিমে ভারী বৃষ্টির কারণে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

Share:

নিজস্ব প্রতিনিধি : সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার কালিম্পং জেলা প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, মেরামতির কারণেই জাতীয় সড়ক বন্ধ রাখা হচ্ছে। সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় স্বভাবতই বিপাকে পড়েছেন পর্যটকরা।

গত বেশ কিছুদিন ধরেই সিকিম জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। অতিবর্ষণের ফলে উত্তর থেকে দক্ষিণ সিকিমের বিভিন্ন এলাকা ধস পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিকিমে প্রাকৃতিক বিপর্যয় শুরু হওয়ায় অনেক পর্যটকই আটকে পড়েছেন বিভিন্ন হোটেলে। এরইমধ্যে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলেও বিকল্প পথে যাতে পর্যটকরা সিকিম থেকে বেরিয়ে আসতে পারে, সেজন্য উদ্যোগ নিল প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ছোট গাড়িগুলি মানসং ১৭ মাইল, আলগাড়া, লাভা, গরুবাথান হয়ে শিলিগুড়িতে আসতে পারবে। অন্যদিকে বড় গাড়িগুলি পেডং, আলগাড়া, লাভা, গরুবাথান হয়ে শিলিগুড়িতে পৌঁছোতে পারবে।

উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে সিকিমের লাচেন, চুংথাং, মঙ্গেন এলাকায় বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় ধস পড়ে ছয় জয়ের মৃত্যু হয়েছে। একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকরা যাতে সিকিম থেকে বাংলায় চলে আসতে পারে, সেই উদ্যোগ নিল প্রশাসন।

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট