নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার নবদ্বীপ পুরসভায় তৈরি হল এক নজিরবিহীন রাজনৈতিক ও প্রশাসনিক সঙ্কট। চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পদত্যাগ করলেন ২১ জন কাউন্সিলর। যার ফলে বর্তমান পুরবোর্ড ভেঙে পড়ল। এক অচলবস্থার সৃষ্টি হল ঐতিহ্যবাহী এই পুরসভায়। ২৪টি ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভায় মোট ২১ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন।

কিন্তু কেন এই পদক্ষেপ? বিষয়টি নিয়ে ১১ নম্বর ওয়ার্ডের প্রবীণ কাউন্সিলর গৌরাঙ্গ চন্দ্র রায় জানিয়েছেন, পুরসভার বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন ধরে জেল হেফাজতে রয়েছেন। তারপরেও তিনি নিজের পদ আঁকড়ে রয়েছেন। পদত্যাগ করেননি। এর ফলে শহরের জনপরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। ওনার সই ছাড়া কোনও কাজ হচ্ছে না। মানুষের কাজ করার মতো কোনও অনুকূল পরিবেশ নেই। কাউন্সিলররা দলগতভাবে পশ্চিমবঙ্গ পুর আইনের ৯(৩)(সি) ধারা অনুযায়ী জেলাশাসককে চিঠি ও ইমেল পাঠিয়েছিলেন। যাতে একটি বিশেষ বৈঠক ডেকে চেয়ারম্যানকে অপসারণ করা যায় ও নতুন পুরবোর্ড গঠন করা যায়। কিন্তু জেলা প্রশাসন ঢিলেমি করছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বারবার সময় চাওয়া হচ্ছে। তাই কাউন্সিলরদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়।’ তিনি আরও জানিয়েছেন, ‘তারপরেই আমরা গতকাল রাতে প্রবীণ নেতা শ্যামাপ্রসাদ পালের বাসভবনে বৈঠক করি। একুশ জন কাউন্সিলর ছিল। সেখানেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আর অপেক্ষা না করে মানুষের স্বার্থে এবং উন্নত পরিষেবার দাবিতে আমরা পদত্যাগ করব।’

আরও পডুন: বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

পদত্যাগী কাউন্সিলরদের দাবি, এই প্রতিকূল পরিস্থিতিতে পদে থাকা অর্থহীন। আগামী দিনে পুরভোটে জয়ী হয়ে নতুন কাউন্সিলররা আসবেন। তাঁদের মাধ্যমে নবদ্বীপবাসী আরও ভাল পরিষেবা পাবেন। বিষয়টি নিয়ে নবদ্বীপ পুরসভার এক্সিকিউটিভ অফিসার সঞ্জিত কুমার রাহা জানিয়েছেন, ‘ইতিপূর্বে তিনজন কাউন্সিলর ইস্তফা দিয়েছিলেন। আজ, শুক্রবার নতুন করে আরও ১৮ জন কাউন্সিলর তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে ২১ জনের পদত্যাগপত্র জমা পড়েছে। কাউন্সিলরদের এই গণইস্তফার কারণে বর্তমান পুরবোর্ডের আর কোনও অস্তিত্ব থাকছে না। তবে পুরসভার জরুরি নাগরিক পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই দিকে নজর রাখা হচ্ছে।’ পুরবোর্ড ভেঙে যাওয়ায় রাজ্য সরকার নবদ্বীপ পুরসভায় এবার প্রশাসক বসাবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক