নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি ,নয়াচর: ক্ষমতায় আসার পরেই বিজেপি সরকারের ঘোষণা নয়াচরে গঠিত হবে মৎস্য হাব। নয়াচরে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন।জেলাশাসক,জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশবাহিনী ঘুরে দেখলেন নয়াচর(Nayachar)।হলদিয়ার অদূরে হুগলি নদীর মোহনায় প্রায় ৬৪ বর্গমাইল এলাকা জুড়ে একটি দ্বীপ।অভিযোগ এখানেই বসবাস করে মাছ চাষ করেন প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষ।এই নয়াচর নিয়ে পূর্বতন মমতা সরকার বহু প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি।বিজেপি ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছে এই নয়াচরে হবে ‘মৎস্যহাব’।এবার নয়াচরে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন।

আগামী ১০ দিনের মধ্যে বেআইনি বসবাসকারীদের দখল মুক্ত করার নোটিস দিল নবগঠিত বিজেপি সরকার। পূর্ব মেদিনীপুর জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, হলদিয়ার মহকুমাশাসক সহ বিশাল পুলিশবাহিনী নয়াচরে যান। সেখানে বাসিন্দাদের পরিচয়পত্র দেখার পাশাপাশি তারা যে এলাকার বাসিন্দা সেই এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বক্তব্য, বেআইনি ভাবে বসবাসের সুযোগ নিয়ে বহিরাগত দুষ্কৃতী থেকে শুরু করে বাইরের বিভিন্ন বিধানসভার বাসিন্দারা ঢুকে পড়ছে সেখানে। যার ফলে নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

সেই কারনে সকলকেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নয়াচরে বেআইনিভাবে দখলদারি করে মাছ চাষের জন্য সরকারের ঘরে কোনো রাজস্বও ঢুকছে না। জেলা প্রশাসনের বক্তব্য, নয়াচরে সমস্ত জমি মৎস দফতরের হাতে আসার পর সেগুলো টেন্ডারের মাধ্যমে মাছ চাষের জন্য তুলে দেওয়া হবে। আর নয়াচরের মৎসজীবিদের(Fisherman) দাবি, তারা সরকারকে রাজস্ব দিয়েই মাছ চাষ করতে চায়।কিন্তু বিগত সরকারকে বলেও কোনো লাভ হয়নি। তারা চাইছেন আইনি পথেই কিভাবে তারা নয়াচরে থেকে মাছ চাষ করতে পারেন, তার ব্যাবস্থা করুক বর্তমান রাজ্য সরকার।

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল