চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপসারিত সুবীরেশ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র

নিজস্ব প্রতিনিধি:গ্রেফতারির ৯ দিনের মাথায় সুবীরেশ ভট্টাচার্যকে অপসারণ করা হল। এসএসসি (SSC) দুর্নীতি কাণ্ডে সুবীরেশ গ্রেফতার হওয়ার পর থেকে তিনি ওই পদে থাকবে কি না, তাকে কেন্দ্র করে চলছিল জোর জল্পনা। বুধবার সন্ধ্যায় সুবীরেশ ভট্টাচার্যকে ওই পদ থেকে সরিয়ে সেখানে আগামী তিন মাসের জন্য দায়িত্বে আনা হলো ওম প্রকাশ মিশ্রকে(OM PRAKASH MISHRA)।

ওম প্রকাশ বাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur Univercity) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। ওম প্রকাশ বাবুর জন্ম বালুরঘাটে। দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং ক্ষমতায় থাকাকালীন ওম প্রকাশ মিশ্র কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

অধ্যাপনার পাশাপাশি ওম প্রকাশ মিশ্র দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে জড়িত। প্রথম জীবনে তিনি কংগ্রেস করতেন। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন। অধীর চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে শিলিগুড়ি আসন থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও ভোটে পরাজিত হয়েছিলেন তিনি।

দায়িত্ব পাওয়ার পরে এদিন তিনি টেলিফোনে ‘এই মুহূর্ত’কে বলেন, ‘যে গুরু দায়িত্ব আমার ওপর দেওয়া হয়েছে তা আমি গুরুত্বের সঙ্গে পালন করব’।

 

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ