‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনি জটে জড়াতে পারেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র! এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। মহুয়ার বিরুদ্ধে মামলা করতে চলেছেন এনসিপিআই-এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা। এমনটাই সূত্রের খবর। কিন্তু কেন মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছেন কাকলি-শতাব্দীরা? ঘটনার সূত্রপাত মহুয়ার একটি পোস্টকে কেন্দ্র করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ একটি পোস্ট করেন। তাতে তিনি দাবি করেছিলেন, বিদ্রোহী তৃণমূল সাংসদরা টাকার বিনিময়ে দল ছেড়েছেন। এনসিপিআই-তে যোগ দেওয়ার জন্য এক এক জন সাংসদ অন্তত ৪০ কোটি টাকা করে নিয়েছেন বলে দাবি করেন মহুয়া। যদিও সেই দাবি মিথ্যে বলে জানিয়েছে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। টাকার বিনিময়ে নয়, দেশের জন্য এনসিপিআই-তে গিয়েছেন তাঁরা। এনডিএ-কে সমর্থন করবেন বাংলার উন্নয়নের জন্যই। সঙ্গে তিনি এও জানিয়েছেন, মহুয়ার এই মিথ্য়াচারের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করবেন তাঁরা।

আরও পডুন: নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা সম্প্রতি এই বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে একটি বৈঠকও করেছেন। সূত্রের খবর, সেখানে মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয় সংক্রান্ত আলোচনা হয়েছে। ২০ জন সাংসদই সেই ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন, দাবি করেছেন কাকলি। সকলেই একসুরে বলেছেন মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন। কয়েকদিন আগেই দলবদলু সাংসদদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মহুয়া নিজের লিখেছিলেন, ‘মাত্র ১৫ কোটি? এত সস্তায় কেন যাচ্ছেন? আমার বিশ্বাস, আমাদের সাংসদরা চার কোটি টাকা করে অগ্রিম নিয়েছেন। বাকি ৩৬ মাসের জন্য এক কোটি করে নিচ্ছেন।’ মহুয়ার এই পোস্টেই গায়ে ঝাল লেগেছে কাকলি-শতাব্দীদের। তাই কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চাইছেন তাঁরা। এমনটাই মত রাজনৈতিক মহলের। 

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একে একে দল ছেড়েছেন বহু নেতা। দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে প্রথমে আলাদা ব্লক তৈরি করে, পরে এনসিপিআই-তে যোগ দিয়েছেন কাকলি-শতাব্দী সহ কুড়ি জন সাংসদ। যদিও তাঁদের দলে নাম লেখাননি মহুয়া। তিনি এখনও রয়েছেন মমতাপন্থী তৃণমূল শিবিরে। শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নয়, বিজেপি ও সদ্য দলবদলুদের বিরুদ্ধে নানা বিষয়ে তোপ দেগেই চলেছেন মহুয়া মৈত্র।

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা