প্রায় ৪৭ হাজার নাম বাদ, সবচেয়ে কম ভোটার এই স্পর্শকাতর বিধানসভা কেন্দ্রে

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভোট আসলেই উত্তেজনা বাড়ে। বোমাবাজি থেকে মারধরের অভিযোগ আসে এই কেন্দ্র থেকে। সেই কারণে স্পর্শকাতর এলাকা বলে পরিচিত ভাটপাড়া (Bhatpara)। এই কেন্দ্রের বিধায়ক বিজেপির (BJP)। নির্বাচনের আগে যাতে কোনও অশান্তি না ছড়ায় তারজন্য ইতিমধ্যেই ভাটপাড়া (Bhatpara) এবং জগদ্দলে (Jagaddal) পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের সবথেকে ছোট বিধানসভা হয়ে দাঁড়িয়েছে এই ভাটপাড়া। সৌজন্যে SIR।

জানা গিয়েছে, SIR-র কারণে ভাটপাড়া (Bhatpara) কেন্দ্র থেকে নাম বাদ গিয়েছে প্রায় ৪৭ হাজার ভোটারের। আগে এখানে ভোটারের সংখ্যা ছিল ১ লক্ষ ৫৫ হাজার। ৪৭ হাজার নাম বাদ যাওয়ার পর সেখানে ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮ হাজার। রাজ্যে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এটাই সবথেকে কম ভোটারের বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে বুথের সংখ্যা ১৬৩টি। বুথে ভোটারের সংখ্যা দাঁড়াচ্ছে ৫০০ থেকে ৬০০। বেশি হলে ১২০০ ভোটার হতে পারে। এখানে ওয়ার্ড সংখ্যা ১৭।

প্রতি নির্বাচনে এই কেন্দ্র থেকে অশান্তির খবর পাওয়া যায়। কখনও বোমাবাজি, কখনও শুট আউট, কখনও হামলার ঘটনা ঘটতে থাকে। নির্বাচনের আগে SIR-এর মাধ্যমে এই কেন্দ্রে বিপুল পরিমাণে ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই কেন্দ্র থেকে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁরা বেশিরভাগ অবাঙালি ভোটার। এখানকার তৃণমূলপ্রার্থী অমিত গুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্পর্শ ভাটপাড়ায় ছড়িয়ে দিতে প্রচার করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের ধারা বোঝাচ্ছেন তৃণমূল প্রার্থী।

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের