NCC-র ধাঁচে স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী, ঘোষণা মমতার

এছাড়াও রাজারহাটে নেতাজির মূর্তি বসানো হবে এই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলেজে পড়ুয়াদের NCC বাহিনীর কায়দায় স্কুলে স্কুলে জয়হিন্দ বাহিনী গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্য রবিবার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেই অনুষ্ঠানের শুভ সূচনায় শাঁখ বাজিয়ে ও সাইরেনের মাধ্যমে নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি জানান, ‘এনসিসি-র আদলে স্কুলে কলেজে জয় হিন্দ বাহিনী গড়ে তোলা হবে। নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় হবে।’ মুখ্যমন্ত্রী আক্ষেপ প্রকাশ করেন করোনার কারণে পদযাত্রা বাতিল হওয়ায়।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্বাধীনতা আন্দোলনে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের সমস্ত তথ্য ডিজিটালাইজ করা হবে। ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ও ১৫ অগস্ট থেকে ২২ অগস্ট পর্যন্ত স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান ও আলোকসজ্জায় সজ্জিত থাকবে বাংলা জুড়ে। ঋষি অরবিন্দের ১৫০ তম জন্মবার্ষিকী পালন করা হবে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আলিপুর সেন্ট্রাল জেলে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেউ কেউ ধর্মের নামে বিভাজন করছে, জোর করে সমস্ত তথ্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি সেটা ভুলতে পারি না। পাঠ্যবইতে বেশি করে পরানো উচিত ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস।’ এছাড়াও রাজারহাটে নেতাজির মূর্তি বসানো হবে এই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে