বিবেকানন্দের জন্মদিনে নববারাকপুর থানার মানবিক প্রয়াস

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : বৃহস্পতিবার দুপুরে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবসে নববারাকপুর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে স্বামীজির প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান থানার ওসি (OC)বিজয় কুমার ঘোষ, শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার আশ্রমের স্বামী মুক্তাআত্মানন্দ জী মহারাজ, স্হানীয় পুর প্রতিনিধি সুদীপ ঘোষ, শিক্ষিকা পম্পা ঘোষ দে সহ থানার পুলিশ কর্মী ও কচিকাচারা।এরপর স্হানীয় আইসিডিএস (ICDS) বিদ্যালয়ের ছোট শিশুদের শিক্ষণ সামগ্রী, ফল ও বিস্কুট লজেন্স তুলে দেন থানার ওসি (OC)সহ বিশিষ্ট জনেরা।

নববারাকপুর থানার  (Newbarrackpore P.S.)ওসি বিজয় কুমার ঘোষ জানান পুলিশ সমাজের বন্ধু।যুগনায়ক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পুন্য জন্মদিনে তাঁর আদর্শ ও চিন্তাধারাকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে পুলিশের সুসম্পর্ক সুদূঢ় করতে এই সামাজিক উদ্যোগ ।স্বামীজি বলেছেন জীব ঞ্জানে শিব সেবা। মানব সেবা পরম ধর্ম। সেই দায়িত্ব কর্তব্য পালনে ব্রতী হয়ে পুলিশ ছোট শিশু কিশোরদের পাশে দাঁড়িয়ে পড়াশোনার শিক্ষণ সামগ্রী, ফল, শুকনো খাবার তুলে দিল।এইসব ছোট শিশু কিশোর দের মুখে সামান্য একটু হাসি ফোঁটাতে পেরে গর্বিত ও আনন্দিত পুলিশ বন্ধু রা।

এর আগে জঙ্গলমহলে(Jangalmahal) দরিদ্র মানুষজনের হাতে কম্বল তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল সেখানকার প্রশাসন। এবার উত্তর ২৪ পরগনা জেলায় নব ব্যারাকপুর থানা স্বামী বিবেকানন্দের জন্মদিনে এক নতুন বার্তা দিল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল