গোঘাটের পুকুর থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, গোঘাট : পুকুর থেকে সদ্যোজাতের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের ভেলাদিঘিতে। রবিবার সকালে পুকুরপাড়ে  কিছু ভেসে আসতে দেখে ভিড় জমান স্থানীয়রা। আচমকাই চিৎকার শুরু করেন তাঁরা শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পুকুর থেকে উদ্ধার হয়েছে সদ্যোজাতের দেহ।

জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয়রা পুকুর ঘাটে আসেন কাজ করতে। তাঁরাই দেখতে পান জলের মধ্যে ভাসছে একটি ছোটো শিশুর দেহ। তাড়াতাড়ি খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শিশুটি সদ্যোজাত হওয়ার সঙ্গে কেউ তাকে চিনতে পারেনি।স্থানীয়রাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের একজন জানান, সকালে একটি মেয়ে পুকুরপাড়ে এসে দেহ দেখে চিৎকার করে ওঠে। তারপরেই ভিড় জমতে শুরু করে পুকুরপাড়ে।

পুলিশের প্রাথমিক ধারনা শিশুটিকে রাতের বেলাই পুকুরের জলে ফেলে গিয়েছে। কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।  পুলিশের প্রাথমিক ধারনা অন্য কোথাও থেকে খুন করে পুকুরে ফেলে যাওয়া হয়েছে।

পুকুর থেকে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ রাতের বেলা বা খুব সকালে পুকুরপাড়ে কাউকে আসতে দেখেছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা। এলাকার দোকানদারদের এবং পথচলতি মানুষদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের পরেই জানা যাবে শিশুটির মৃত্যু কখন হয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা