পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে বিতর্ক। দীর্ঘদিন ধরেই চলছে এই বিতর্ক। অভিযোগ, রাজ্য সরকারের পর্যটন দফতরের ওয়েবসাইটে নবদ্বীপ ও মায়াপুর—দুই তীর্থস্থানকেই মহাপ্রভুর জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। যার ফলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন নবদ্বীপ প্রাচীন মায়াপুর নিমাই জন্মস্থান মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস বাবাজি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের ওয়েবসাইটে ‘Birth Place of Shri Chaitanya Mahaprabhu’ হিসেবে নবদ্বীপ ও মায়াপুর—দুই জায়গারই উল্লেখ রয়েছে। তা নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অদ্বৈত দাসের দাবি, ‘শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ। এ নিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই। কিন্তু শ্রীচৈতন্যের জন্মস্থান হিসেবে মায়াপুরকেও কেন উল্লেখ করা হয়েছে? এ বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। মহাপ্রভুর জন্মস্থান নিয়ে কোনও ভুল বা অপব্যাখ্যা আমরা বরদাস্ত করব না।’ অন্যদিকে, বিষয়টি নজর এড়ায়নি নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামীরও। যিনি সম্প্রতি বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যও হয়েছেন। তাঁর দাবি, তিনি ইতিমধ্যেই পর্যটন দফতরে বিষয়টি জানিয়েছেন। সরকারি ওয়েবসাইটে এই রকম ভুল তথ্য ক্ষমা করা যাবে না। নবদ্বীপ ও মায়াপুরকে মহাপ্রভুর জন্মস্থান বলা যাবে না।’

আরও পডুন: ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

তবে এটি ওয়েবসাইটের তথ্যগত ত্রুটি, নাকি এর পিছনে কোনও ঐতিহাসিক বা প্রশাসনিক ব্যাখ্যা রয়েছে, তা নিয়েই এখন জল্পনা তৈরি হয়েছে। এবার দেখা যাক, এ বিষয়ে সরকারের তরফ থেকে কী প্রতিক্রিয়া আসে।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী