সুখবর! এবার ব্যারাকপুর-লালগোলা মেমু ট্রেন পরিষেবা চালু হচ্ছে

শিয়ালদা ও কলকাতা থেকে মুর্শিদাবাদের লালগোলা পর্যন্ত বহু ট্রেন থাকলেও একটি নতুন লালগোলা প্যাসেঞ্জার পেতে চলেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদা ও কলকাতা থেকে মুর্শিদাবাদের লালগোলা পর্যন্ত বহু ট্রেন থাকলেও একটি নতুন লালগোলা প্যাসেঞ্জার পেতে চলেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাসিন্দারা। ট্রেনটি ব্যারাকপুর থেকে রানাঘাট হয়ে লালগোলার মধ্যে চলাচল করবে। পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নতুন ট্রেনটির উদ্বোধন হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই। দুপুর ১২টা নাগাদ ট্রেনটি সবুজ পতাকা দেখিয়ে যাত্রা শুরু করাবেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রানাঘাটে থাকবেন সাংসদ জগন্নাথ সরকার। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীকেও ওই অনুষ্ঠানে আমন্ত্রন করা হয়েছে। ব্যারাকপুর থেকে লালগোলা পর্যন্ত একটি ট্রেনের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। ফলে স্বভাবতই খুশি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাসিন্দারা।

পূর্ব রেল জানিয়েছে, একটি অত্যাধুনিক থ্রি-ফেজ মেমু রেক দেওয়া হয়েছে এই নতুন পরিষেবার জন্য। যা আরও বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। পাশাপাশি এই রেকের আসন গদিযুক্ত, ফলে যাত্রীদের আরও আরাম হবে। প্রতিটি কামরায় যাত্রীদের সুরক্ষার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা। রয়েছে আধুনিক বায়ো টয়লেট এবং জিপিএস-যুক্ত ঘোষণার ব্যবস্থা। যা ট্রেনটির যাত্রাপথের রিয়েল টাইম সময় ও আগাম স্টেশনের নির্দেশ দেবে। তবে মঙ্গলবার উদ্বোধন হলেও কবে থেকে এবং কোন সময়সূচি মেনে এই ট্রেনটি চলাচল করবে তা এখনও জানায়নি রেল।

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সেবাশ্রয়ের পর কোভিড টেস্ট জালিয়াতিতে নাম জড়াল অভিষেকের, তদন্তের নির্দেশ এনএমসির

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী