নয়া বেতন কাঠামো Coal India’র, লাভবান হবেন সাড়ে ৫ লক্ষ কর্মী

Coal India-তে লাগু হচ্ছে নয়া বেতন কাঠামো। তাতে লাভবান হবেন সাড়ে ৫ লক্ষ কর্মী। বেতন বাড়ছে ECL'র শ্রমিকদেরও যারা বাংলার খনিতে কাজ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আধ দিন নয়, প্রায় ২ বছর ধরে আলোচনার পর রাষ্ট্রায়ত্ত সংস্থা Coal India সমেত কয়লা শিল্পে যুক্ত শ্রমিকদের(Workers) বেতন কাঠামো(New Salary Structure) চূড়ান্ত হয়ে গেল। একাদশ বেতন কাঠামো নিয়ে সমঝোতায় রাজি হয়েছেন Coal India’র চেয়ারম্যান, কয়লা শিল্পে যুক্ত ১৪ জন আধিকারিক ও ৫টি শ্রমিক সংগঠনের নেতারা। নতুন চুক্তির ফলে Coal India’র ২ লাখ ৫৬ হাজার স্থায়ী শ্রমিক সরাসরি লাভবান হবেন। একইসঙ্গে কয়লা শিল্পে যুক্ত প্রায় ৩ লাখ ঠিকা শ্রমিকের ন্যূনতম মজুরি বৃদ্ধির কথাও বলা হয়েছে নতুন চুক্তিতে। বেতন বৃদ্ধিতে ৮১৩২ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানা গিয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে Eastern Coalfield Limited বা ECL’র ওপরেও। সেখানে এবার লাগু হচ্ছে নয়া বেতন কাঠামো।

আরও পড়ুন রবি রাতে পুড়ে ছাই শতাধিক বাড়ি, হৃদয়পুরে সর্বহারা বহু পরিবার

চুক্তিতে স্বাক্ষরকারী শ্রমিক সংগঠনগুলির তরফে জানা গিয়েছে, নতুন বেতন চুক্তি ১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত অর্থাৎ ৫ বছরের জন্য কার্যকর হবে। চুক্তিতে ন্যূনতম ১৯ শতাংশ বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। স্থায়ী শ্রমিক হিসেবে যাঁরা এত দিন ২৭ হাজার ৮০০ টাকা বেতন পেতেন, নতুন চুক্তির পর তাঁদের বেতন বেড়ে হবে ৩৯ হাজার টাকা। তার সঙ্গে আলাদা করে বাড়বে অন্যান্য ভাতা। সর্বোচ্চ ৩৩ হাজার টাকা পর্যন্ত বাড়বে বেতন। একই সঙ্গে লাভবান হতে চলেছেন ঠিকা শ্রমিকেরাও। কেননা তাঁদেরও বেতন বেতন বেড়েছে। ২০১৩ সাল থেকে ঠিকাকর্মীদের ন্যূনতম দৈনিক মজুরি ছিল ৪৫৬ টাকা। এবার তা ন্যূনতম ১০২৭ টাকা করা হয়েছে। Coal India’র ৬৬ শতাংশ উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত এই ঠিকা শ্রমিকরা।

আরও পড়ুন কেন্দ্রের কাজ প্রচারে গড়তে হবে পৃথক কমিটি, মাথায় হাত বঙ্গ বিজেপির

Coal India এবার ৭০৪ মিলিয়ন টন কয়লা উৎপাদন করে সর্বকালীন রেকর্ড গড়েছে। একই সঙ্গে মুনাফা করেছে ২৮ হাজার কোটি টাকা, যা একটা রেকর্ড। গত বছর মুনাফার পরিনমাণ ছিল ১৮ হাজার কোটি টাকা। এবার তা ১০ হাজার কোটি টাকা বেড়েছে। স্বাভাবিক ভাবেই বেতন বাড়ানোর ক্ষেত্রে তাই রাজি হয়েছে এই সংস্থা। নতুন চুক্তির ফলে লাভবান হতে চলেছেন বাংলার বুকে কয়লা খনিগুলির দায়িত্বে থাকা ECL’র ৫০ হাজারেরও বেশি স্থায়ী শ্রমিক এবং ২৫ হাজারের বেশি ঠিকা শ্রমিক।  

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে