নিউটাউনের শুলংগুড়িতে সাত বছরের শিশুকে কুপিয়ে খুন, আহত ২ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: কুপিয়ে খুন সাত বছরের এক শিশুকে। শিশুকে বাঁচাতে গিয়ে আহত শিশুটির মা ও প্রতিবেশী এক মহিলা। অভিযোগের তীর অপর এক প্রতিবেশীর দিকে। ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিউটাউনের (Newtown)শুলংগুড়ি অঞ্চলের বাসিন্দারা চিৎকার শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তারা এক শিশু, শিশুর মা ও আরেক প্রতিবেশী মহিলাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ,অভিযুক্ত লক্ষণ কুমারকে তখন ওই শিশুটির বাড়ির ভেতর থেকে ছুটে পালাতে দেখে। স্থানীয়রা তাড়াতাড়ি খবর দেয় ইকোপার্ক থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। শিশুসহ দুই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের(VIP Road) ধারে একটি বেসরকারি হাসপাতালে। পরে হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায়, শিশুটির মৃত্যু হয়েছে এবং দুই মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে আহত দুই মহিলাকে আর জি কর হাসপাতালে(R G Kar Hospital) স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, আহত দুজনের শারীরিক অবস্থা আশঙ্কা জনক। ঘাতক লক্ষণ কুমার পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, দুই প্রতিবেশী ভাড়াটিয়ার অশান্তির জেরে এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার (ECO Park P.S.)পুলিশ। এখনও পর্যন্ত খুন করার সঠিক কারণ জানা যায়নি। এই শিশু খুনের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্তের স্বার্থে পলাতক প্রতিবেশীর ঘর শিল করে দিয়েছে পুলিশ।

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?