টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে বিদেশি প্রবাসী নাগরিকদের প্রতারণা,ধৃত ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে বিদেশি প্রবাসী নাগরিকদের প্রতারণার অভিযোগে গ্রেফতার তিন মহিলা সহ ১৫। এদের গ্রেফতার করল রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইংসের আধিকারিকরা । অভিযোগ নিউটাউনের(Newtown) অ্যাক্সট্রা টাওয়ার ও পি এস গ্রুপের অ্যাবাকাস বিল্ডিংয়ে এই প্রতারণা চক্র চালানো হত। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় রাজ্য পুলিশের সাইবার অপরাধ শাখার পুলিশ টিম।

সেখান থেকে ৬২টি ল্যাপটপ(Laptop), ৪১ টি মোবাইল সহ বহু ইলেকট্রনিক্স গেজেট উদ্ধার করে তারা ।তবে ধৃতদের সাথে আর কারা যুক্ত আছে সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে আমেরিকার(USA) পাশাপাশি বিদেশের আর কোন কোন দেশের প্রবীণ নাগরিকদের প্রতারণার স্বীকার করেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

এদিকে,বিস্ফোরনে দুই শিশু আহত হওয়ার ঘটনার পর ঘটনাস্থল পরিষ্কার করতে আসলেন পুলিশ কর্মীরা।বাদুড়িয়ার(Baduria) আড়বেলিয়ার একটি পরিত্যাক্ত ভাটা সংলগ্ন মাঠে গতকাল পুলিশের পক্ষ থেকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। যেই ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ কাঁদানে গ্যাসের সেল ফাটানো, বন্দুক ফায়ারিং, বোমা নিষ্ক্রিয় সহ একাধিক প্রশিক্ষণ দেয়া হয়েছিল জুনিয়র পুলিশ কর্মীদের। পুলিশের ফেলে যাওয়া কাঁদানে গ্যাসের সেল বা বোমা কুড়িয়ে নিয়ে যায় দুই বাচ্চা। তারপর সেটি বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় দুটি শিশুর আহত হয়। একটি শিশু বর্তমানে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য আরেকটি শিশু বসিরহাট জেলা হাসপাতালে(Bashirhat Hospital) চিকিৎসাধীন।

এই ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি পুলিশের ট্রেনিং- এর শেষে ফেলে থাকা জিনিসপত্র কুড়িয়ে নিয়ে যাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। তারপর যে জায়গায় পুলিশের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল সেই জায়গায় সাত সকালে আসে পুলিশ কর্মীরা। তারা সেই জায়গা থেকে জিনিসপত্র পরিষ্কার করে। ওই জায়গাতে আর কোন বিস্ফোরক কিছু আছে কিনা তা তারা ভালো করে খতিয়ে দেখেন। শতাধিক পুলিশকর্মীরা এদিন ওই জায়গায় এসে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!