ফের নিউটাউনে আন্তর্জাতিক ভুয়ো কল সেন্টারের হদিস, ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: ভুয়ো আন্তর্জাতিক কল সেন্টারের পর্দা ফাঁস।বিধাননগর সাইবার ক্রাইম থানার(Cyber Crime P.S.) পুলিশ এর হাতে গ্রেফতার তিন। মার্কিন নাগরিকদের কলেজে ভর্তি, স্বাস্থ্য পরিষেবা ও বীমা দেওয়ার নাম করে প্রতারণা করতো এই চক্রটি। আজ ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নিউটাউনের (Newtown) সিনার্জি বিল্ডিং এ অনুপম টেকনোলোজিস প্রাইভেট লিমিটেড নামে ভুয়ো অফিস খুলে মার্কিন নাগরিকদের ফোন করে বিভিন্ন কলেজে ভর্তি, স্বাস্থ্য পরিষেবা পাইয়ে দেওয়া ও বিমা ইত্যাদি দেওয়ার অজুহাতে টাকা হাতিয়ে নিতো এই চক্রটি। এই খবর পেয়ে গতকাল ওই অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখানে হানা দিয়ে ওই কোম্পানির দুই ডিরেক্টর অনুপম কেডিয়া (সল্টলেক) ও নিরুপম কেডিয়া এবং দমদম এর বাসিন্দা ম্যানেজার অমর বাহাদুর সিংকে গ্রেফতার করা হয়। ওই অফিস থেকে বহু নথি ও প্রতারণায় ব্যবহৃত গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়।

এই চক্রে আর কারা যুক্ত আছে তাদের সন্ধানে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান।নিউ টাউন রাজারহাট ও সল্টলেক (Saltlake) এলাকায় একের পর এক ভুয়ো কল সেন্টারের সন্ধান পাচ্ছে পুলিশ। কোথাও চাকরি দেওয়ার নামে প্রতারণা কোথাও আবার ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অথবা অন্য কোন অছিলায় এইসব ভুয়া কল (Fake Call) সেন্টারের যুবক-যুবতীরা প্রতিনিয়ত বিদেশিদের প্রতারিত করছে। এই ধরনের প্রতারণার ফাঁদে না পরার জন্য সাধারন মানুষকে আবেদন জানিয়েছে সাইবার ক্রাইম থানা।

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI