নিউটাউনের নারায়ণপুরে স্ত্রী ও মেয়ের পাশে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,নারায়ণপুর: রক্তাক্ত স্ত্রী ও মেয়ের পাশে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউনের (Newtown)নারায়ণপুর অঞ্চলের একটি আবাসনে। শনিবার দুপুরে নারায়ণপুর থানার ১০০ গজের মধ্যে অবস্থিত এক বহুতল আবাসনের নিচতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক মহিলার গলা কাটা দেহ ও এক ব্যক্তির ঝুলন্ত দেহ । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রী রুপা মুখার্জিকে(Rupa Mukherjee) গলা কেটে খুন করার পর কন্যা সন্তানের গলা কাটে। এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।

স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আবাসনের নিচতলার ঘরের মধ্যে থেকে সাগর মুখার্জি নামে ওই ব্যক্তির ও তার স্ত্রী দেহ উদ্ধার করে। কন্যা সন্তান জীবিত থাকায় তাকে চিনারপার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক(MLA) তাপস চ্যাটার্জি ও বিধাননগরের(Bidhannagar) কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা যান। বিধায়ক জানান, সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রীকে গলা কেটে খুন করেন এবং সন্তানেরও গলা কাটেন।

এরপরেই ওই ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। সাগর মুখার্জী(Sagar Mukherjee) নামে ঐ ব্যক্তিকে তিনি চেনেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুখী পরিবার হিসেবেই তারা দেখেছেন মুখার্জি দম্পতিকে। সাগর মুখার্জি পেশায় ওষুধ ব্যবসায়ী বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর সম্প্রতি সাগর মুখার্জি একাধিক জায়গা থেকে ঋণ করেছিল। সেই ব্যানার দায় সে বাধ্য হয় এই ধরনের ঘটনা ঘটাতে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল