বারাকপুরে মেগা সাংগঠনিক বৈঠক তৃণমূলের

বৈঠকে ‘বেলাগাম মুখ খোলা’ নিয়েও কড়া বার্তা দেওয়া হতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: বারাকপুর সাব ডিভিশনে মেগা সাংগঠনিক বৈঠক হবে তৃণমূলের (TMC)। আগামী ২ জুন-শুক্রবার হবে সেই বৈঠক। উপস্থিত থাকবেন সাংসদ অর্জুন সিং এবং সৌগত রায়। সূত্রের খবর, কড়া বার্তা দেওয়া হবে ইগো- অন্তর্দ্বন্দ্ব মেটাতে বলে।

সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে বলেছেন, দলে কেউ ঝগড়া না করলে সবুজ শিবিরকে কেউ প্রতিহত করতে পারবে না। দলের সেকেন্ড-ইন- কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইগো- গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়। তাঁর তিরস্কার, দলের প্রচারের চেয়ে ব্যক্তিগত প্রচার বেশি হচ্ছে।

সূত্রের খবর, আগামী শুক্রবারের বৈঠকে উপস্থিত থাকবেন অর্জুন, সৌগত এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক সহ ১৪ জন বিধায়ক এবং বারাকপুর- জগদ্দল-টিটাগড় সহ ১৩ পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর।  

সম্প্রতি, ‘ব্যক্তিগত মত’ নিয়ে বেফাঁস হয়েছেন অর্জুন-সৌগত এবং বিধায়ক মদন মিত্র। বিভিন্ন ক্ষেত্রেই দল জানিয়েছে, এঁদের মত ব্যক্তিগত। তা আদৌ দলের মত নয়। শুক্রবারের বৈঠকে ‘বেলাগাম মুখ খোলা’ নিয়েও কড়া বার্তা দেওয়া হতে পারে। বলাই বাহুল্য, আগামী ২ জুনের বৈঠক হবে ‘মেগা’। সূত্রের খবর, হাইভোল্টেজ এই বৈঠক হচ্ছে অভিষেকের নির্দেশেই। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল