বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

পাট চাষিদের ভাগ্য ফেরাতে এবং পাটের গুণমান উন্নত করতে বাজারে চলে এলো বিশেষ উদ্ভাবন ‘নিনফেট সাথী’ (NINFET Sathi) পাউডার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাট চাষিদের ভাগ্য ফেরাতে এবং পাটের গুণমান উন্নত করতে বাজারে চলে এলো বিশেষ উদ্ভাবন ‘নিনফেট সাথী’ (NINFET Sathi) পাউডার। এই বিষয়ে নদিয়ার অর্গ্যান ফার্মার্স প্রডিউসার সংস্থার ডিরেক্টর স্বরূপ কর্মকার জানিয়েছেন, ‘২০২০ সালে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগরিকালচারাল রিসার্চ (ICAR)-এর কলকাতার টালিগঞ্জ অফিসের সঙ্গে সমঝতা স্মারক (MoU) স্বাক্ষর করেছি। তখন থেকেই এই নিয়ে কাজ করছি আমরা। গত ১০ বছর ধরে এই পাউডারের সফলভাবে ট্রায়াল বা পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

জানা গিয়েছে, সম্প্রতি শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের ফুলিয়া গ্রামে গিয়ে ছিলেন তাঁরা। সেখানে আয়োজিত এক প্রশিক্ষণ ও কর্মশালায় পাট চাষিদের এই প্রযুক্তির ব্যবহার শেখানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ICAR-এর ফাইনান্সিয়াল হেড পলাশ তিওয়ারি, সিনিয়র সায়েন্টিস্ট শান্তনু বসাক এবং টেকনিক্যাল অফিসার সোমনাথ বিশ্বাস। এই বিষয়ে সংস্থার কর্মকর্তারা আরও জানিয়েছেন, পাট পচানোর সময় জলে থাকা জীবাণু-ব্যাকটেরিয়াই মূলত পচনের কাজ করে। ‘নিনফেট সাথী’ পাউডারটি আসলে ওই সব কার্যকরী ব্যাকটেরিয়ার উৎকৃষ্ট খাদ্য হিসেবে কাজ করবে। ফলে দ্রুত হারে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটবে এবং তারা পাটের পচন প্রক্রিয়াকে বহুগুণ ত্বরান্বিত করবে। সাধারণ পদ্ধতিতে পাট পচাতে অনেক বেশি সময় লাগে, কিন্তু পাউডারের ব্যবহারে মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যেই উন্নত মানের পাট পচন শেষ হবে। আর এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। তাই পাট পচানোর কাজে থাকা শ্রমিকদের চামড়ার কোনও ক্ষতি হবে না। মাত্র ৫ কেজি পাউডার ব্যবহার করলেই (প্রতি কেজির দাম ৫০ টাকা) পাটের ফলনে বিঘা প্রতি প্রায় ৫০ থেকে ৬০ কেজি পর্যন্ত অতিরিক্ত ওজন পাওয়া যাবে।

পাটের গুণমান নির্ধারণকারী পাঁচটি প্রধান গ্রেডের (TD-1 থেকে TD-5) মধ্যে এটি পাটের মান ১ থেকে ১.৫ গ্রেড পর্যন্ত উন্নত করবে। ভাল রঙের পাশাপাশি পাটের আঁশ অত্যন্ত সূক্ষ্ম ও মসৃণ হবে। কালো ছোপ বা দাগের মতো ত্রুটি দূর হবে। এই পাউডার ব্যবহারের মাধ্যমে পাট চাষিরা TD-1 মানের উৎকৃষ্ট পাট উৎপাদনে সক্ষম হবেন। যেটি সাধারণত বাংলাদেশে উৎপাদন হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পাটের মান তুলে ধরতে এবং চাষিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করছে।

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক