নিপা ভাইরাসে প্রথম মৃত্যু বাংলায়, প্রাণ হারালেন বারাসতের আক্রান্ত নার্স

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা সামনে এল। চলতি মরশুমে এই প্রথমবার নিপা সংক্রমণে প্রাণ হারালেন একজন নার্স। বেশ কিছুদিন আগেই তাঁর শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। চিকিৎসক সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এই সময়ের মধ্যেই তাঁর ফুসফুসে গুরুতর সেকেন্ডারি সংক্রমণ দেখা দেয়, যা অবস্থাকে আরও সংকটজনক করে তোলে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগ ও শোকের আবহ তৈরি হয়েছে।

সূত্রের খবর, মৃত নার্সের নাম সৌমি রায় চৌধুরী। বেশ কিছুদিন ধরেই তিনি জ্বর, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে প্রয়োজনীয় পরীক্ষার পর তাঁর শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত ৪ জানুয়ারি গুরুতর অবস্থায় তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা শুরু করেন। দীর্ঘ ৩৯ ধরে নিবিড় চিকিৎসা চললেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার তিনি মৃত্যুর কাছে হার মানেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যজুড়ে নিপা সংক্রমণ নিয়ে আতঙ্ক ও উদ্বেগ আরও বেড়েছে।

আরও পড়ুন: শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চালু হলো সান্ধ্য ওপিডি, সপ্তাহে কদিন মিলবে এই পরিষেবা?

উল্লেখযোগ্য বিষয়, নিপা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর আগেই বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। নিপায় আক্রান্ত রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের মতে, যাঁরা দীর্ঘ সময় ধরে খুব কাছাকাছি থেকে নিপা আক্রান্তের সংস্পর্শে ছিলেন,মূলত তাঁরাই বেশি ঝুঁকিতে থাকেন। এমনকি কোনও উপসর্গ না থাকলেও তাঁদের অন্তত ২১ দিন নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় নিয়মিতভাবে স্বাস্থ্যকর্মীরা দিনে দু’বার ফোন করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন বলেও জানানো হয়েছে।

এদিকে চিকিৎসকেরাও নিপা প্রতিরোধে বাড়তি সতর্কতার ওপর জোর দিচ্ছেন। বিশেষ করে ফল খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বাদুড় বা অন্য কোনও প্রাণীর কামড় দেওয়া ফল কখনওই খাওয়া বলা হয়েছে। পাশাপশি পেয়ারা, লিচু বা রাস্তার ধারে কাটা ফল খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ অসতর্ক হলে সংক্রমণের ঝুঁকিই বেশি থাকে।

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম