রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি ,রতুয়া: তৃণমূল বিধায়কের বাড়ির পাশে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতির নবীনের সভা অনুষ্ঠিত হল। আর সেখান থেকেই স্থানীয় বিধায়ক ও তৃণমূল সরকারকে এক হাত নিলেন বিজেপি নেতৃত্ব। মালদার রতুয়ার(Ratua) মহানন্দাটোলা এলাকায় রবিবার সভা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন(Nitin Navin)।সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,আগামী চার তারিখ পশ্চিমবাংলায় নতুন সকাল হবে। নতুন সরকার আসলে পশ্চিমবঙ্গ থেকে ভয়ের পরিবেশ শেষ হয়ে যাবে। সময় এসে গেছে, দিদিকে টাটা বাই বাই বলার। প্রত্যেকটা ভোটের দাম আছে। অনেক অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে তাদের তাড়াতে হবে। এবার কোন খেলা হবে না।

পার্ক স্ট্রিট থেকে কামদুনি পর্যন্ত বাংলার মেয়েরা যেভাবে অসুরক্ষিত রয়েছে. খুবই দুর্ভাগ্য রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। আর সেই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। সব পাপের শাস্তি হবে। তৃণমূল যেভাবে মা বোনদের অধিকার কেড়ে নিয়েছে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা মা-বোনরা করবে। প্রধানমন্ত্রী যে সংকল্প নেয় তা করে। পাকিস্তানকে শায়েস্তা করার সংকল্প নিয়েছিলেন।তারপর সার্জিকাল স্ট্রাইক হয়েছে। অযোধ্যায় রাম মন্দির গড়ার সংকল্প নিয়েছিল সেখানে রাম মন্দির হয়েছে।এই সরকারের আমলে যেভাবে গুন্ডামি হয়েছে আমি জানতে পেরেছি, এখানকার বিধায়কও তাতে সামিল। বালি মাফিয়া আর মাটি মাফিয়াদের সাথে যুক্ত। আপনার সময় সমাপ্ত। ২৩ তারিখে এখানে ভোট আছে। এরপর টিএমসির নেতা না টিএমসির গুন্ডা কাউকে দেখা যাবে না। সময় হয়ে গেছে তাদের শাস্তি দেবার। আমি স্পষ্ট করে বলছি তাদের শাস্তি হবে। পাশেই বিহার এসে দেখুন কি উন্নয়নের কাজ হচ্ছে। ওখানে বিজেপির সরকার আছে। এখানে বিজেপির সরকার আনুন সমস্যার সমাধান হবে। সমাজের সব মানুষের সম্মান পাওয়া প্রয়োজন। বিজেপি মানে সবকা সাথ সবকা বিকাশ। মোদীজি যে সমাজের বিকাশের কাজ করে তা সমাজের কোন অংশের মানুষ বাদ পড়ে না তা থেকে। আমার বন্ধু এখানকার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়াকে জয়ী করুন। ওনাকে বিধায়ক বানিয়ে পাঠান। ইনি আপনাদের সমস্যার সমাধান করবে।

পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে ঘোটালা চলছে। মা বোনদের সাথে অপমান হচ্ছে। অত্যাচার হচ্ছে। আর সেই সময় দিদি কালো কোর্ট পড়ে দিল্লী যাচ্ছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটের জন্য দিল্লি যাচ্ছেন। আমি প্রশ্ন করতে চাই যেদিন পশ্চিমবাংলার মা বোনেদের অপমান হয়। সেদিন আপনি কোর্টে দরজায় গেলেন না কেন? এখানে যেভাবে ঘোটালা হয়েছে সারদা থেকে নারদা, শিক্ষক নিয়োগ, এসএসসির মতন একের পর এক ঘটনা ঘটেছে। এই সরকারের অনেক মন্ত্রী জেল খেটে এসেছে। বিহারে যারা দুর্নীতি করেছিল তারা জেলে আছে আর বাইরে আসলেও আবার জেলে চলে যায়। দুর্নীতিবাজদের জেলে পাঠানোর কাজ আমাদের সরকার করবে। বাংলার যুবকদের জন্য রোজগারের ব্যবস্থা হবে। কৃষকদের খেয়াল আমাদের সরকার রাখবে। বাংলায় ভাইপো কাট চলে। একটা পুরো সিন্ডিকেট আছে।গরিবের অধিকার কেড়ে নেয়। সিন্ডিকেটের সময় শেষ। বিভিন্ন ক্লাবের মাধ্যমে যে তোলাবাজি হয় তা বন্ধ হবে। এই ক্লাবগুলিকে সমাজ সংস্কারের কাজে লাগানো হবে। সিন্ডিকেটের(Cyndicate) মাধ্যমে চাকরি দেওয়া হবে না। এবার যোগ্যতার মাধ্যমে চাকরি দেওয়া হবে। সাম্প্রদায়িক অশান্তি করার মানুষদের বলছি ভোটের সময় আছে এরপর আর এগুলো চলবে না। এখানে লাভ জেহাদ ও হবে না ।ল্যান্ড জেহাদ হবে না। পরিষ্কার বলে দিতে চাই আমাদের লোকদের বিরক্ত করলে চার তারিখের পর সব হিসেব হবে। আমাদের পুজো পাঠ বিভিন্ন উৎসবে অশান্তি ছড়ানোর লোকেরা এবার থেকে আর অশান্তি ছড়াতে পারবে না। চার তারিখের পর কারো কোনো সমস্যা থাকবে না।

মানুষের সমান অধিকার আইন তৃণমূল করতে দেয় না। মহিলাদের সংরক্ষণ আইন তৃণমূল করতে দেয় না। মানুষের সাথে বিভেদ করে। যেদিন বিজেপি সরকার হবে সেদিন সব মানুষের সমান অধিকার ও আইন আমরা আনব। যেদিন আমাদের সরকার হবে ১ কোটি যুবকদের চাকুরি দেওয়া হবে। যারা চাকরি নিয়ে খেলা খেলতো তাদের জেলে যেতে হবে। পড়াশোনা জানা বেকার যুবকদের তিন হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে। সরকারি পদ যত শূন্য হয়ে আছে তাতে নিয়োগ করা হবে। আমাদের সরকার আসলে সপ্তম বেতন আয়োগ এক মাসের মধ্যে হবে। যত টাকা জিনিস দেয় ওর দলের লোকেরা তার কাটমানি নিয়ে নেয়। আমাদের সরকার আসলে সরাসরি মানুষের একাউন্টে(Account) টাকা যাবে ।কোন কাটমানি থাকবে না ।মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রের মহানন্দাতলায় বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া(BJP Candidate Abhisekh Singhaniya) সমর্থনে জনসভা করেন সর্বভারতীয় বিজেপির সভাপতি নীতিন নবীন। এখান থেকে তিনি বঙ্গে পরিবর্তনের ডাক দেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা