অশোকনগরে নীতিন নবীন সিআরপিএফের গাড়ি চড়ে এলেন শেষ রবিবারের প্রচারে

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সিআরপিএফের গাড়ি চড়ে এলেন প্রচারে । নির্বাচনের আগে শেষ রবিবারের প্রচারে অশোকনগরের বিজেপি প্রার্থী ডক্টর সূময় হীরার সমর্থনে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতির নবীন(Nitin Navin)।হরিপুর সংস্কৃতি সংঘের মাঠে প্রথমে হেলিকপ্টারে নামেন তিনি। তারপর সেখান থেকে সিআরপিএফের গাড়িতে করে পৌঁছন অশোকনগর চৌরঙ্গী মোড়ে। তারপর গাড়িতে করে রোড শো করেন অশোকনগর গোলবাজার হয়ে শেরপুর মোড়ের কাছে এসে শেষ হয়।

তবে শেরপুর মোড়ে রোড শো শেষ করার কথা থাকলেও তিনি বেশ কিছুটা আগেই গাড়ি থেকে নেমে আবার সিআরপিএফের গাড়ি(CRPF Car) করে হেলিকপ্টার ধরতে বেরিয়ে যান। প্রচার সিআরপিএফ – এর গাড়ি ব্যবহার করাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় জওয়ানদের গাড়ি প্রচারে ব্যবহার করা নিয়ে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টি ছবি সহ নির্বাচন কমিশনকে নালিশ জানাবেন বলেও জানিয়েছেন।

এদিন অশোকনগরে নীতির নবীনের উপস্থিতিতে যে রোড শো শুরু হয় তাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মদনা ছিল যথেষ্ট। তাপপ্রবাহ উপেক্ষা করে বিজেপি কর্মী সমর্থকরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এই রোড শো’তে সাধারন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অন্যদিকে,শেষ দফা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর মাইকিং এবং রুট মার্চ শুরু।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের আটটি বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় তারা মাইকিং প্রচার এবং রুট মার্চ করা হয়।মূলত তারা সাধারণ ভোটারদের মনে সাহস যোগানো এবং কোথাও কোন গন্ডগোল যাতে না হয় শান্তি শৃঙ্খলা সুষ্ঠ রাখার বার্তা দেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা