পড়াশোনা ছাড়া মোবাইল ও ট্যাব নয়, স্কুলে শপথ নিতে হবে পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : নেতা-মন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল, রাষ্ট্রপতি সকলকেই দায়িত্ব গ্রহনের আগে শপথ নিতে হয়। এবার থেকে শপথ নিতে হবে স্কুল পড়ুয়াদেরও। অবাক লাগছে তো? হ্যাঁ, এবার থেকে স্কুলের প্রার্থনা লাইনেই শপথ নিতে হবে পড়ুয়াদের।

কী হবে সেই শপথবাক্য? ‘আমি পড়াশোনা ছাড়া কোনও কাজে বৈদ্যুতিন গ্যাজেট ব্যবহার করি না…’। পড়ুয়াদের দিয়ে শপথবাক্য পাঠ করানোর জন্য সব স্কুলে স্কুলে এমনই নির্দেশ পাঠিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। বর্তমান সময়ে ছোটোরা মোবাইল গেমস, ওটিটি বা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি আসক্ত হয়ে পড়ছে। হাতে একটু সময় পেলেই চোখ থাকে স্ক্রিনে। কখনো মোবাইল, কখনও ট্যাব। গেমখেলাতেই বেশি নজর তাদের। তাই পড়াশোনায় মনযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বোর্ডটি। স্কুল পড়ুয়ারা যাতে আরও প্রকৃতির কাছে ফিরে যায়, সেই ভাবনা চিন্তাও করা হয়েছে। এই উদ্যোগ কতটা সফল হবে তা জানা যাবে ভবিষ্যতে।

বাংলায় রাজ্য সরকারই একাদশ শ্রেণির পড়ুয়াদের স্মার্ট ফোন বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেয়। বহু বছর ধরে ডিজিটাল মাধ্যমেও চলছে পড়াশোনা। তবে করোনাকালের আগে সরকার এই বিষয়ে তেমন গুরুত্ব দেয়নি। অনলাইন পড়াশোনায় জোর দিতে ২০২২ সালে ১০ হাজার টাকা দিয়ে ট্যাব বা মোবাইল দেওয়ার প্রকল্পটি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমদিকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এটি দেওয়া হতো। বর্তমানে একাদশ শ্রেণির পড়ুয়াদেরও টাকা দেওয়া হয়।এখানেই অভিযোগ উঠেছে, পড়াশোনার কাজে সেইভাবে এটি ব্যবহার করা হচ্ছে না। তারবদলে গেম খেলা বা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে এই মোবাইল বা ট্যাব। অনেকেই তাই এই প্রকল্প বন্ধের পক্ষে কথা বলেছেন।

শিক্ষাদফতর সূত্রে খবর, বাংলায় স্মার্ট গ্যাজেটের জন্য পড়ুয়াদের টাকা দেওয়া হচ্ছে ঠিকই। কিন্তু সরকারি অনুদানে চলা স্কুলের পড়ুয়াদের হাতে মোবাইল ফোন বা ট্যাবের সংখ্যা দেশের অন্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। সিবিএসই ইংরেজি এবং হিন্দিতে মোট ছ’টি বাক্য প্রার্থনার সময় পড়ুয়াদের দিয়ে পাঠ করাতে অনুরোধ করেছে।

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির