‘ইয়েস স্যার’, ‘ইয়েস ম্যাডাম’ আর নয়, নয়া পদ্ধতি হাজিরা হাওড়ার স্কুলে

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারে আর নাম ডাকার খাতা নিয়ে রোল কল করতে হবে না শিক্ষকদের। স্কুলের পড়ুয়াদেরও আর ‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাডাম’ করতে হবে না। বায়োমেট্রিক পদ্ধতিতেই হাজিরা দিতে পারবেন স্কুলের ছাত্রীরা। এমনই আধুনিক ব্যবস্থা চালু হল হাওড়ার ডোমজুড়ে সরকার অনুমোদিত একটি স্কুলে।

বাঁকুড়ার যে স্কুলে এই নতুন বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হয়েছে, সেই স্কুলটির নাম বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়। স্কুলের পরিচালন সমিতির সভাপতি নুরাজ মোল্লা জানান, স্কুলের নিজস্ব তহবিল থেকে প্রায় এক লক্ষ টাকা খরচ করে ছাত্রীদের জন্য ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। স্কুলে প্রায় এক হাজার ছাত্রী রয়েছে। প্রত্যেক অভিভাবকদের মোবাইলে ছাত্রীদের স্কুলে হাজিরা সংক্রান্ত বার্তা চলে যাবে। এদিন নতুন এই ব্যবস্থার উদ্বোধন করেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে ডোমজুড়ের বিধায়ক জানান, ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর পর স্বাভাবিকভাবেই মা-বাবারা চিন্তায় থাকেন। এবার থেকে আর তাঁদের কোনও চিন্তা করতে হবে না। ছেলেমেয়েরা স্কুলে পৌঁছে গেলেই অভিভাবকদের কাছে মেসেজ চলে যাবে।

সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি স্কুলে ডিজিটাল আই কার্ডের ব্যবস্থা চালু হয়ে গেছে। এই ব্যবস্থায় কার্ড মেশিনে ছোঁয়ালেই পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত হয়ে যাবে। সম্প্রতি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ আসছিল, পড়ুয়ারা স্কুলে আসার নাম করে বাড়ি থেকে বেরোলেও স্কুলে পৌঁছোচ্ছেন না। তবে নতুন এই বায়োমেট্রিক পদ্ধতি চালু হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা