নোয়াপাড়া থানায় নেতাজির জন্ম দিবস পালন , হাজির সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি,নোয়াপাড়া: ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। তার মধ্যেও উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানায় মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনটা একটু অন্যরকম ভাবেই করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে(Netaji Subhas Chandra Bose) এই নোয়াপাড়া থানাতে এক ঘন্টার জন্য কারাগারে আটক করেছিলো তৎকালীন ইংরেজ সরকার। কারণটা ছিল ১৯৩১ সালে ১১ই অক্টোবর জগদ্দলের(Jagatdal) গোলঘর বঙ্গীয় পাটকল শ্রমিক সংগঠনের সভায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভাষণ দিতে যাচ্ছিলেন। ব্রিটিশ পুলিশ ভেবেছিলো নেতাজির ভাষন শুনলে ওই এলাকার শ্রমিক, সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের উপর ক্ষুব্ধ হয়ে উঠবেন।

এখনকার শ্যামনগর(Shyamnagar) চৌরঙ্গী কালী বাড়ির(Kali Temple) সামনে নেতাজি পথ আটকায় তৎকালীন নোয়াপাড়া থানার ইন্সপেক্টর। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আসা হয় থানায়। বেশ কয়েক ঘন্টা তাকে সেখানেই আটকে রাখা হয়। জানা যায়, শ্রমিক আন্দোলনে যোগ দিতে শ্যামনগর চৌরঙ্গী মোড় থেকে তিনি যখন যাচ্ছিলেন সেই সময় পথ আটকায় পুলিশ। সেইসময় তিনি জোরজাবস্তি করলে তাকে আটক করে নোয়াপাড়া থানা নিয়ে আসে। এবং দীর্ঘ কয়েক ঘণ্টা আটক রাখে। ১০/৮ ফুটের গারদে তাই নেতাজির পদধুলি এই থানায় পড়েছিল।

যে ঘরটিতে তিনি আটক ছিলেন সেই ঘরটিকে স্মৃতিসৌধ হিসেবে রাখা হয়েছে। মঙ্গলবার গোটা ঘরটি সাজানো হয়েছে ফুল দিয়ে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে নোয়াপাড়া থানায় আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। নেতাজি স্মৃতিসৌধে মাল্য দান করেন তিনি।তার সাথে ছিলেন ডিসি নর্থ(DC North) শ্রী হরি পান্ডে, গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস, উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। যে ঘরটিতে সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল সেই ঘরটিও ঘুরে দেখেন পুলিশ কমিশনার।

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI