আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে শুট আউট ,তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, নোয়াপাড়া: ফের নোয়াপাড়ায় শুট আউট। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি। শনিবার গভীর রাতে একটি মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে স্থানীয় বিজেপি নেতা কুন্দন সিং- এর বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপর দুষ্কৃতীরা পালিয়ে যায়। সিসিটিভির(CCTV) ফুটেছে দুষ্কৃতীদের সেই গুলি ছোড়ার ছবি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ এর সূত্র ধরে দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ। গণনার আগে নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে এই গুলি ছোঁড়ার ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।

ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক কুন্দন সিং(Kundan Singh)  এর বাড়িতে বাইকে করে দুই যুবক হঠাৎই তাঁর বাড়ির সামনে আসে এবং আগ্নেয়াস্ত্র হাতে বাড়ির দিকে তেড়ে যায়। অভিযুক্ত দুই যুবকের নাম আকাশ চৌধুরী ও আমন। গভীর রাতে এই দুঃসাহসিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।এই ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম দাবি করেছেন, বিজেপির নিজেদের মধ্যে যে লড়াই রয়েছে এটি সেই ঘটনার প্রতিফলন।

পুলিশ এই ঘটনায় তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেফতার করলে প্রকৃত সত্য সামনে আসবে। অপরদিকে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং(Arjun Singh) দাবি করেছেন, বহিরাগত দুষ্কৃতীরা এসে এলাকায় ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে। অবিলম্বে পুলিশের এই দুষ্কৃতীদের গ্রেফতার করা উচিত। গণনায় নিশ্চিত হার জেনে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় ভয়ের পরিবেশ শাসক দল তৃণমূল কংগ্রেস সৃষ্টি করতে চাইছে বলে বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ আনা হয়েছে। এই শুট আউট এর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে নোয়াপাড়ায়।

Published by:

Share Link:

More Releted News:

কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের সাহেবখালির কারিগর পাড়া

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, বিতর্কিত অভিযোগ করলেন অর্জুন সিং

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

বাণিজ্যিক গ্যাসের দাম আকাশছোঁয়া, ভোটগণনার দিন বাড়তি মিষ্টি তৈরিতে চাপে ব্যবসায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ