পঞ্চায়েত ভোটে মনোনয়ন দাখিলে এগিয়ে তৃণমূল, পিছিয়ে বিজেপি ও বাম, কংগ্রেস

রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪৯,৪৯১টি আসনে প্রার্থী দিয়েছে জোড়াফুল শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোট উপলক্ষে মনোনয়ন জমা দেওয়ার নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার মনোনয়ন জমা দেওয়ার পঞ্চম দিনের পরিসংখ্যান অনুযায়ী, তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত ৪৯,৪৯১টি আসনে মনোনয়ন জমা দিয়েছে।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোট ২০২৩ এ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার রাত ১১টা পর্যন্ত মোট মনোনয়ন জমা পড়েছে ১,৬২,৬৫৫টি। তার মধ্যে ৪৬৩০৮ জন বিজেপি প্রার্থী মনোয়ন জমা দিয়েছে। পঞ্চায়েত ভোটে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে গেরুয়া শিবির।

মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে বামেরা। বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছে ৩৯১৪২টি আসনে। বামেদের মধ্যে সিপিআইএম সবচেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছে। সিপিআইএমের তরফে ৩৮০৩৯টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে এবং ফরওয়ার্ড ব্লক মনোনয়ন দিয়েছে ১১০৩টি আসনে। অন্যদিকে পঞ্চায়েত ভোটে এখনও পর্যন্ত কংগ্রেস মনোনয়ন জমা দিয়েছে ১১৮২৩টি আসনে। আর পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪৯,৪৯১টি আসনে প্রার্থী দিয়েছে জোড়াফুল শিবির।

তবে বুধবারের পরিসংখ্যান অনুযায়ী জেলা পরিষদে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত ৭৫৯টি জেলা পরিষদের আসনে মনোনয়ন দিয়েছে পদ্ম শিবির। সিপিআইএম দিয়েছে ৭২৭টি জেলা পরিষদের আসনে। তৃণমূল কংগ্রেস মনোনয়ন দিয়েছে ৪১৮টি জেলা পরিষদ আসনে। কংগ্রেস দিয়েছে ৩৭৭ আসনে।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর