পানিহাটিতে রহস্যমৃত্যু! ড্রেন থেকে উদ্ধার ব্যক্তির দেহ, আতঙ্ক এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পানিহাটি পৌরসভার ১৯নং ওয়ার্ডের কালীতলা এলাকায় এক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম সুভাষ বক্সী, বয়স ৫৯ বছর। স্থানীয়দের দাবি, তিনি একটি অনুষ্ঠানে রান্নার কাজের দায়িত্বে ছিলেন। রাত বারোটার পর তিনি বলেন, “পাশের মাঠ থেকে একটু খেলা দেখে আসছি,” এবং এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

সকালবেলা স্থানীয়রা ড্রেনের দিকে তাকালে দেখতে পান সুভাষ বক্সীর মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহের আশেপাশে কোনও চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নিয়ে এলাকায় জল্পনা সৃষ্টি হয়েছে। একই সময়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জমি বিবাদের জেরে এক ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, মেজো দাদা মমতাজ খান ও তার পরিবারের সদস্যরা ভাই টোটন খানের উপর প্রথমে অ্যাসিড ছুঁড়ে মারেন এবং পরে ধারালো দা দিয়ে মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় টোটনকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মমতাজ খান ও টোটনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। অভিযোগ, কিছুদিন আগে মমতাজ খানের পরিবার টোটনের পরিবারের ওপর হামলা চালিয়েছিল। পুলিশ তখন কিছু সময়ের জন্য তাদের আটক করলেও অভিযোগের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয়। ইদের দিন সকাল থেকেই শুরু হওয়া তর্ক ও অত্যাচারের পর রাতের ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়।এই দুই ঘটনা এলাকায় ভীতি ও উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ মৃতদেহের রহস্য উদঘাটন এবং জমি বিবাদে সংঘটিত হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের কাছে নিরাপত্তা ও শান্তি বজায় রাখা প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা