‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাজে গিয়েছিল ছেলে। যখন বাড়ি ফিরবে সঙ্গে হয়তো পরিবারের জন্য কিছু উপহারও আনবে  সেই আশাতেই দিন গুনছিল পরিবার। কিন্তু সেই অপেক্ষার অবসান হল মৃত্যুসংবাদে। এখন ছেলের মুখ আর দেখা হবে না, এই বাস্তবতাই মেনে নিতে পারছেন না নাগরাকাটার সুখানী বস্তির বাসিন্দা পার্বতী সাওতাল। 

সোমবার সিকিমের নামচি জেলার সামারদুং এলাকায় তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস নামে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মিথেন গ্যাস লিক হওয়ার পর বিস্ফোরণ ঘটে এবং ধসে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়। ভিতরে আটকে পড়েন একাধিক শ্রমিক। মৃতদের তালিকায় রয়েছেন পার্বতী দেবীর ছেলে অর্জুন সাওতালও। শোকে ভেঙে পড়া পার্বতী সাওতাল বলেন, ‘অনেকবার বলেছিলাম, সিকিমে যাস না বাবা। অন্য কোথাও কাজ কর। সেখানে মাঝেমধ্যেই ধস নামে। কিন্তু আমার কথা শুনল না। শেষ পর্যন্ত সিকিমেই চলে গেল।’ পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই বন্ধুদের সঙ্গে সিকিমে যাওয়ার পরিকল্পনা করছিলেন অর্জুন। মা বারবার আপত্তি জানালেও তিনি সিদ্ধান্ত বদলাননি। তবে কীভাবে তিনি টানেল নির্মাণের কাজে যুক্ত হলেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ খাসির মাংসের টোপ দেখিয়ে পূর্ণবয়স্ক চিতাবাঘকে খাঁচায় পুড়ল ডুয়ার্সের বন দফতর

শেষ পাওয়া খবর অনুযায়ী, টানেল দুর্ঘটনায় মৃত ১১ জন শ্রমিকই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁদের মধ্যে মেটেলির ছয়জন এবং নাগরাকাটার তিনজন। নাগরাকাটার তিনজনই আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্য ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 

ভোজন রসিকদের জন্যে সুখবর! মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই