বিরাট ক্ষতির মুখে কোচবিহার বাস পরিষেবা, বন্ধ হল লেডিজ স্পেশাল

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকে বন্ধ করা হল লেডিজ স্পেশাল বাস পরিষেবা। জানা গিয়েছে, এই পরিষেবায় যাত্রী সংখ্যা একদমই কম ছিল। সেই কারণেই মে মাসের প্রথম থেকেই কোচবিহার থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলাচল করা এই বাসের পরিষেবা বন্ধ করে দেওয়া হল। সূত্রের খবর, এই রুটে মহিলা যাত্রী সংখ্যা কম হওয়ার জন্য রোজ হাজার হাজার টাকার ক্ষতির মুখে পড়ে রাজ্য সরকার।

অবশেষে ক্ষতি সামাল না দিতে পেরে, স্পেশাল এই বাসটি মাত্র ৬ মাসের মধ্যেই তুলে নিল নিগম। এই প্রসঙ্গে বহু জনের মত, প্রাথমিক ভাবে কোনও সার্ভে না করেই কেন চালু করা হয়েছিল এই লেডিজ স্পেশাল বাস সার্ভিস। এই বিষয় নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, “গরমের ছুটি থাকায় আপাতত বাসটি বন্ধ করা হয়েছে। স্কুল খুললে টাইম টেবিল ঠিকঠাক করে তা চালু করা হবে।”

তবে মনে করা হচ্ছে, চেয়ারম্যানের এই রূপ কথার অর্থ ভিন্ন। সূত্রের খবর, মাত্র ২৬ টাকার বিনিময় কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাওয়া যেত ওই বাস। যার দূরত্ব ২৫ কিলোমিটার মতো। এই বাসটিতে ছিল ৩৭ টি আসন। তবে একটি ট্রিপে ৮ থেকে ১০ জনের বেশি মহিলা কোনও মতেই হত না। নিগমের হিসেব অনুপাতে, প্রতি কিলোমিটারে একটি বাস চালাতে ২৪ টাকা শুধু জ্বালানি বাবদ খরচ হয়।

এই হিসাব অনুসারে, রোজ ১০০ কিলোমিটার যাতায়াতে জ্বালানি খরচা আড়াই হাজার টাকা মতো হয়। সেখানে রোজ টিকিট বিক্রি করে গড় আয় হয় ১ হাজার টাকা। সেই হিসাবে দেখতে গেলে রোজ এই পরিষেবার জন্য দেড় হাজার টাকার ক্ষতি হয়। আবার সেই বাসের কন্ডাক্টর, চালক এবং রক্ষণাবেক্ষণ মিলিয়ে টাকার ক্ষতির অঙ্ক আরও বেশি। সমস্ত দিক বিবেচনা করেই অবশেষে তুলে নেওয়া হল এই মহিলা স্পেশাল বাস পরিষেবা বলেই মনে করা হচ্ছে।

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র