শাহের পাহাড় বৈঠকের দিন উত্তরবঙ্গে রাজ্যপাল

কিছুদিন আগেই রাজ্যপাল ও রাজ্যের সংঘাত বাঁধে। রাজ্যে করোনা সংক্রান্ত তথ্য জানার জন্য গত সপ্তাহে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনা কারণেই আচমকাই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আগামীকাল অর্থাৎ ১২ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে পাহাড় সমস্যা নিয়ে বৈঠক। সেখানে রাজ্যকে না জানিয়েই এই আলোচনা ঠিক করা হয়েছে বলে অভিযোগ জানান শিলিগুড়ি পুরসভার প্রশাসক গৌতম দেব। বৈঠকে ডাকা হয়নি গোর্খা জনমুক্তি মোর্চাকে। নাম দেওয়া হয়েছে পাহাড় সমস্যার সমাধান কিন্তু আদপে কী উদ্দেশ্যে তাই নিয়ে সন্দেহ রয়েছে। এর মাঝেই আচমকাই আজ উত্তরবঙ্গে সফরে চলে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

সোমবার তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়েছে, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় দু’সপ্তাহের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন।’ তাৎপর্যপূণ্য ভাবে আগামীকালই শাহের আলোচনা রয়েছে। তাই চিন্তা বাড়ছে রাজ্যের। ঠিক কী উদ্দেশ্যে নিয়ে এই সফর? তাও স্পষ্ট করেনি রাজভবন। এমনিতেই পাহাড় আলাদা করার চক্রান্ত ও বঙ্গভঙ্গের জন্য ভোটে হেরেও উঠে পড়ে লেগেছিল বিজেপি। আর আজ তড়িঘড়ি আচমকাই উত্তরবঙ্গ সফর সন্দেহ জাগাচ্ছে রাজ্যে। সূত্রের খবর, টানা দু’সপ্তাহ উত্তরবঙ্গে থাকবেন রাজ্যপাল। পরিদর্শন করবেন একাধিক এলাকা। প্রসঙ্গত, জুন মাসে রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গ সফর করেছিলেন রাজ্যপাল। তাঁর এ বারের উত্তরবঙ্গ সফরসূচি দু’সপ্তাহের।

কিছুদিন আগেই রাজ্যপাল ও রাজ্যের সংঘাত বাঁধে। রাজ্যে করোনা সংক্রান্ত তথ্য জানার জন্য গত সপ্তাহে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। বলা হয় তলব না মানলে মুখ্যসচিবের উপরেই দায় চাপবে পরিস্থিতির কিন্তু শুক্রবার মুখ্যমন্ত্রী সেই চিঠির সরাসরি উত্তর দিয়ে ধনখড়কে মনে করিয়ে দিয়েছেন তাঁর পদের দায়িত্বের ও হস্তক্ষেপের সীমার কথা।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির