রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ব্যারাকপুরের বেসরকারি নার্সিংহোমে

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: নৈহাটি সাহেব কলোনির বাসিন্দা দীপঙ্কর দাসের দশ বছররের কন্যা ঐশী দাস ঘরে শুয়ে ছিল। মা পাশে রান্না করছিল ।সে সময় গরম তেল গায়ে পড়ে যায়। গরম তেল গায়ে পড়ায় শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সাথে সাথে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারা কলকাতা রেফার করে ।এরপর কল্যাণী এক্সপ্রেসওয়ের(Kalyani Express Way) ধারে একটি বেসরকারি নার্সিংহোমে(Nurshing Home) নিয়ে আসে তাঁকে। শুক্রবার রাতে সেখানে ভর্তি করা হয়। তারপর থেকে কোন চিকিৎসক বাচ্চাটিকে দেখেনি। শনিবার সকাল পর্যন্ত তাদের মেয়েকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে অভিযোগ পরিবারের। শনিবার সকালে নার্স (Nurse)বাচ্চাটিকে নাকে নল দেওয়ার পরেই বাচ্চাটি মারা যায়।

পরিবারের দাবি বিনা চিকিৎসায় বাচ্চাটি মারা গেছে। ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবি করে নার্সিংহোম একত্রিত হয় পরিবারের লোকজন। শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরিবারের লোকজনকে রীতি মতন ধাক্কা দিয়ে মারতে মারতে নিচে নামিয়ে দেয় হসপিটাল কর্তৃপক্ষ। এমনটাই দাবি বাবা-মায়ের। পরিবার বাচ্চার মৃত্যুর জন্য হসপিটাল কর্তৃপক্ষকে দায়ী করছেন। ঘটনাস্থলে মোতায়ন রয়েছে পুলিশ ও র‍্যাফ। ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ ওই শিশু কন্যার পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছে। ঘটনা তদন্ত হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে। ওই মৃত শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কল্যাণীতে তাদের মেয়েকে পুড়ে যাওয়ার পর নিয়ে গেলে সেখানে ড্রেসিং করা হয়।

এরপর সেখান থেকে রেফার করে দিলে আবার এই নার্সিংহোমে নিয়ে এলে নতুন করে ড্রেসিং করা হয়। কিন্তু কোন শিশু চিকিৎসক না থাকায় বিনা চিকিৎসায় তাদের মেয়ে মারা গিয়েছে। রবিবারের সকালে বাড়ির লোকজন সেখানে গেলে তাদেরকে চার তলা থেকে ধাক্কা দিতে দিতে ওই নার্সিংহোমের স্টাফেরা গেটের বাইরে বের করে দেয় বলে অভিযোগ। এরপরই তুমুল উত্তেজনা দেখা যায়। প্রচুর পরিমাণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকলেই এই নাসিংহোমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সুবিচার দাবি করেছে।

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ