মুখ্য তথ্য কমিশনারকে শপথ পাঠ করালেন রাজ্যপাল

তিনি প্রাক্তন ডিজিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া রাজ্য মুখ্য তথ্য কমিশনার সি বীরেন্দ্রকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি প্রাক্তন ডিজিপি। সোমবার দুপুরে রাজভবনে গিয়ে তিনি শপথ নেন।

উল্লেখ্য, তাঁর শপথ নেওয়ার সময়ে ট্যুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লেখেন, ‘দুর্ভাগ্যজনক’। এরপরেই লেখেন, কিন্তু রাজ্যপাল তাঁকেই শপথ পাঠ করালেন। প্রসঙ্গত, এর আগেও বর্তমান রাজ্যপালের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন শুভেন্দু।

 উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বাজেটের আগে বিধানসভায় বৈঠক ছিল রাজ্য মুখ্য তথ্য কমিশনার নিয়োগের। সেই বৈঠকেই ঠিক হয়েছিল, এই পদে আসছেন সি বীরেন্দ্র। হিসেব মতো মুখ্য তথ্য কমিশনার নিয়োগ বৈঠক হয় মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতার উপস্থিতিতে।

 ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না। তিনি ট্যুইট করে আগেই জানিয়েছিলেন, এই বৈঠকে যোগ দেবেন না। এর আগেও বৈঠকে দু’বার নাম ঠিক হয়েছিল মুখ্য তথ্য কমিশনারের। তবে তাতে সিলমোহর দেননি প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস শপথবাক্য পাঠ করালেন বীরেন্দ্রকে (VIRENDRA)।

পুরুলিয়ায় মন্দিরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

নারীর দেওয়াল চিত্রে অশ্লীল কার্যকলাপ, স্তনে স্পর্শ যুবকের, ক্ষোভ প্রকাশ ভূমির

প্রকাশ্য রাস্তায় আক্রমণ, ছুরির আঘাতে মৃত্যু বাবা-ছেলের

উত্তরবঙ্গের কোন জেলায় এইমস হবে?‌ কাজ শুরু করল বিজেপি সরকার

ইরানের সঙ্গে ওবামার চেয়েও ‘ভালো’ চুক্তি করব, জানালেন ট্রাম্প

৮০০ ফুট নিচে খাদে পড়ল স্করপিও, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যুবকের

ভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

পুলিশকে গুলি করা ‘‌ডন’‌কে অন্তর্বাসে পরিয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

বাতিস্তম্ভের আলো খুলে মাথায় পড়ে শিশুর মৃত্যু, আলোড়ন হেস্টিংসে

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির চাকরিপ্রার্থীরা, দাবি নবান্নে বৈঠকের

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে