লাইনে দাঁড়িয়েও মিলল না জ্বালানি, পেট্রোল -ডিজেল পেতে হাহাকার..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে তেল সংকটের আশঙ্কা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ায়। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। সারি সারি মোটরবাইক, গাড়ি দাঁড়িয়ে রয়েছে তেল নেওয়ার অপেক্ষায়। অনেককেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আবার কেউ কেউ একাধিক পাম্প ঘুরেও ডিজেল বা পেট্রোল পাচ্ছেন না বলে অভিযোগ।

গত কয়েক দিন ধরেই খবর ছড়িয়েছে যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে ভারতে তেলের সরবরাহে সমস্যা তৈরি হতে পারে। তারই মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, দেশের ভান্ডারে প্রায় ২৫ দিনের তেল মজুত রয়েছে। পাশাপাশি এটাও আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে যদি সরবরাহে সমস্যা হয়, তবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। যদিও সরকারিভাবে জানানো হয়েছে, আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।তবে এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। অনেকেই আশঙ্কা করছেন, যদি ভবিষ্যতে তেল পাওয়া কঠিন হয়ে যায় বা দাম হঠাৎ বেড়ে যায়। সেই ভাবনা থেকেই অনেকেই আগেভাগে বেশি করে তেল কিনে মজুত করার চেষ্টা করছেন। ফলে জেলার পেট্রোল পাম্পগুলিতে হঠাৎ করেই ভিড় বেড়ে গিয়েছে।

একজন কৃষক জানান, ধান চাষের কাজে ডিজেলের প্রয়োজন। যুদ্ধের কারণে ভবিষ্যতে ডিজেল না পাওয়ার আশঙ্কায় তিনি তেল কিনতে এসেছেন। তবে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ডিজেল পাননি বলে অভিযোগ তার।পেট্রোল পাম্পের কর্মীদের কথায়, গত দু’দিনে ডিজেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে বেশ কয়েকটি পাম্পে ডিজেলের মজুত শেষ হয়ে গিয়েছে এবং সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। যদিও পেট্রোল এখনও পাওয়া যাচ্ছে, তবুও তার চাহিদাও দ্রুত বাড়ছে। এদিকে রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া সামনে এসেছে। একদিকে সাংসদ জগন্নাথ সরকার মানুষের কাছে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। তার দাবি, ভারতের কাছে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে এবং বিভিন্ন পথেই দেশে তেল আমদানি অব্যাহত রয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা অয়ন দত্তের মতে, জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা থেকেই মানুষের মধ্যে এই আতঙ্ক তৈরি হয়েছে।

রাখি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, শুভ কাজে কতটা প্রভাব ফেলবে?

৮ জুনের পর সতর্ক থাকুন! শুক্রের অবস্থান বদলে সমস্যায় পড়বেন এই ৪ রাশির জাতকরা

লাল লঙ্কা-লবঙ্গ সহ এই মশলা পোড়ালে হবে মুশকিল আসান! মেনে চলুন নিয়ম

৩১ মে রাহুর গতিপথ পরিবর্তন, অভাবে মুড়ে যাবে ৪ রাশির জাতকের জীবন

আজকের রাশিফল: ওষুধের ব্যবসায়ীদের আজ বিশেষ দিন, প্রচুর লাভ হবে…

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ