নবাবগঞ্জে কয়েক ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,নবাবগঞ্জ: একই দিনে প্রয়াত হলেন এক বয়স্ক দম্পতি। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় মহল। পুরাতন মালদা পৌরসভার(Old Malda Municipality) এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জের ঘটনা।পরিবার সূত্রে জানা গেছে, রবিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন স্বামী উমাশঙ্কর পাল(Umasankar Pal) (৭২)। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় মৌলপুর গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রে(Moulapur Helath Center), কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হঠাৎ স্বামীর মৃত্যু স্ত্রীর ওপর ভর করে তীব্র মানসিক আঘাত। শোকে কাতর হয়ে পড়েন স্ত্রী জয়ন্তী পাল (৬৫)। চিকিৎসার আগেই কয়েক ঘণ্টার মধ্যে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

উমাশঙ্করবাবু পেশায় ছিলেন স্টেশনের চায়ের দোকানদার, আর জয়ন্তী দেবী ছিলেন গৃহবধূ। একদিনে পরপর স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছেলে বাপ্পা পাল এবং তাঁর স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীদের কথায়—আজীবন একসাথে থাকা এই দম্পতি মৃত্যুতেও যেন আলাদা হতে চাননি।এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে আত্মীয়-পরিজন থেকে শুরু করে আশপাশের বহু মানুষ ভিড় জমিয়েছেন তাঁদের বাড়িতে। সকলেই হতবাক এই সময়ের ব্যবধানে জোড়া মৃত্যুর ঘটনায়।

স্থানীয় প্রতিবেশীদের বক্তব্য প্রথমে বৃদ্ধ উমাশঙ্কর পাল হাসপাতালে অসুস্থ হয়ে মারা যান। সেই খবর পেয়ে তার ছেলে জয়ন্তী পাল(Jayanti Pal) অর্থাৎ তার মাকে নিয়ে হাসপাতালে যান। সেখানে স্বামীকে মৃত দেখে স্ত্রী জয়ন্তী পাল অসুস্থ হয়ে পড়েন। এরপর বাড়িতে এসে কিছুক্ষণ বাদেই তিনি মারা যান। প্রতিবেশীদের দাবি স্বামী-স্ত্রী হিসেবে দুজনের মধ্যে খুব মিল ছিল। আর একজনের মৃত্যুর খবর পেয়ে আরেকজন সেই শোক সামলাতে পারলেন না। দুজনেই চলে গেলেন কয়েক ঘন্টার ব্যবধানে একসঙ্গে স্বর্গলোকে। এলাকায় কাকু কাকিমা নামে পরিচিত এই জনপ্রিয় বৃদ্ধ দম্পতির মৃত্যুতে তাই নেমে এসেছে শোকের ছায়া।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস