পূনর্ভবা নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়া। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের পূনর্ভবা নদীতে ঝাঁপ দেন। মহিলা দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। শনিবার দুইবার নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। দ্বিতীয়বার সবার অলক্ষেই ঝাঁপ দেন।

জানা গিয়েছে,মৃত প্রৌঢ়া ইতি শীল। গঙ্গারামপুরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘ ৪০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি।  ভাইদের কাছেই থাকতেন। বালুরঘাটের মানসিক বিভাগে ৭ বছর ভর্তি ছিলেন। সেখান থেকে পালিয়ে চলে আসেন। এরপর বাড়ি থেকেই চিকিৎসা চলত। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। পূনর্ভবা নদীর সেতুতে উঠে পড়েন সটান। স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি তাঁকে বাধা দেওয়া হয়। সেতু থেকে নামিয়ে দেওয়া হয়। স্থানীয়দের উদ্যোগেই টোটো করে তাঁকে বাড়ি পাঠানো হয়।

তবে ফের কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয়ে যান প্রৌঢ়া। সবার নজর এড়িয়ে ফের পূনর্ভবা সেতুতে উঠে পড়েন। নদীতে ঝাঁপ দেন। স্থানীয়দের দেখতে পেয়েই পরিবার ও পুলিশের কাছে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।  

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক