মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে শুরু যোগ চিকিৎসার ডাক্তারি কোর্স

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে শুরু হল যোগ চিকিৎসার ডাক্তারি কোর্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব ভারতের প্রথম যোগ মেডিক্যাল কলেজ। ১১ জন নিট উত্তীর্ণ পড়ুয়াকে নিয়ে শুরু হয়েছে বেলুড়ের যোগ মেডিক্যাল কলেজে ‘যোগশ্রী’র ছাত্র ভর্তির প্রক্রিয়া। মঙ্গলবার ও বুধবার প্রথম দফার ভর্তির প্রক্রিয়া চলবে।

মোট ৫০টি আসন। ১৮ নভেম্বর পর্যন্ত চলবে সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়া। প্রথম পর্যায়ে মোট ৩৪ জন ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যোগ কাউন্সিল গঠন করে যোগ ও প্রাকৃতিক চিকিৎসাকে উন্নতকরণের চেষ্টা করেন। সেই অনুযায়ী বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে পাঁচতলা বিল্ডিং তৈরি হয় যোগ মেডিক্যাল কলেজের জন্যে।

রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সভাপতি তুষার শীল জানান, পড়ুয়াদের যোগের পাশাপাশি প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে রোগ নিরাময়ের পদ্ধতি শেখানো হবে। কলেজটি ৩০০ শয্যা বিশিষ্ট। ভর্তি হওয়া পড়ুয়ারা সকলেই বাংলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে কলেজের প্রিন্সিপাল, অধ‌্যাপক, সহকারী অধ‌্যাপক, আরএমও, ডেন্টিস্ট, ইএনটি সার্জন, ল‌্যাব টেকনিশিয়ান, জেনারেল ডিউটি অ‌্যাটেড‌্যান্ট সহ মোট ১০১টি পদে নিয়োগ করা হয়। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অনুমতিক্রমে কলেজের নাম বদলে রাখা হয় ‘যোগশ্রী’ কলেজ। কলেজের আউটডোর বিভাগ আগেই চালু হয়েছিল। এবার শুরু হচ্ছে কলেজ, হাসপাতাল, পঠনপাঠন।

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে দুবাইয়ে রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক

স্বতন্ত্র সাংবাদিকদের ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট