বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্বপোস্টে বেঁধে বেধড়ক মার, কাঠগড়ায় ফিরদৌসির অনুগামীরা

বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্বপোস্টে বেঁধে বেধড়ক মারধর, চলল চরম বর্বরতা, নির্মম অত্যাচার। ঘটনার সাক্ষী নরেন্দ্রপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্বপোস্টে বেঁধে বেধড়ক মারধর, চলল চরম বর্বরতা, নির্মম অত্যাচার। ঘটনার সাক্ষী নরেন্দ্রপুর। অত্যাচারের সীমা এতদূর পৌঁছয় যে, ব্লেড দিয়ে মহিলার জিভ কেটে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। মহিলার মাথা ন্যাড়া করে দেওয়া হয়। সূত্রের খবর, ওই মহিলা রাজপুর-নরেন্দ্র পুর পুরসভার পশ্চিম নিশ্চিন্দপুর এলাকার বাসিন্দা। ঘটনার সূত্রপাত গত মে মাসে। একটি জমিকে কেন্দ্র করে। অত্যাচারিত মহিলা এবং তাঁর স্বামী দু’জনেই বিজেপি সমর্থক। তাঁদের জমি বেআইনিভাবে দখলের চেষ্টা করেন সোনারপুর উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের অনুগামীরা। তাঁদের কাছ থেকে ৭৫ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু সেই টাকা তাঁরা দিতে রাজি না হওয়ার পর থেকেই তাঁদের উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।

দিনের পর দিন তাঁদের মারধর, প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারে বাড়ি ছাড়তে পর্যন্ত বাধ্য হন তাঁরা। এরপর বিজেপি সমর্থক দম্পতি ফিরদৌসি বেগমের অনুগামীদের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও প্রশাসনিক তৎপরতায় কয়েকমাস আগে তাঁরা বাড়ি ফিরেছেন। তবুও তাঁরা নিস্তার পাননি। অভিযোগ, গত শুক্রবার বাড়িতে ঢুকে মহিলাকে একা পেয়ে তাঁর ছোট্ট মেয়ের সামনেই তাঁকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। যা দেখে ছোট মেয়েটি কান্নাকাটি জুড়ে দিলে তাঁকেও খুন্তি দিয়ে মারা হয়। এরপর মহিলার গলায় ওড়নার ফাঁস দিয়ে টানতে টানতে মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি ল্যাম্পপোস্টে বেঁধে চলে তাঁর উপর নৃশংস অত্যাচার। মাথা চেঁচে দেওয়া হয় তাঁর। ব্লেড বের করে জিভ কেটে নেওয়ারও চেষ্টাও করে দুষ্কৃতীরা। কোনও ক্রমে তিনি বেঁচে ফেরেন। কিন্তু এখনও আতঙ্কিত তিনি।

এই ঘটনায় তিনি নরেন্দ্রপুর থানায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে শনিবার রাতভর তল্লাশি চালিয়ে টালিগঞ্জ এলাকা থেকে তারিফ উদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ওই মহিলার স্বামীর অভিযোগ, অভিযুক্তরা সকলেই সোনারপুর উত্তর প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের অনুগামী। তৃণমূল জমানায় এলাকায় তাঁদের রাজ চলত। এখন সরকার বদলালেও গুন্ডামি চলছেই। তিনি মুখ্যমন্ত্রীর কাছে এলাকায় এদের অত্যাচার বন্ধ করার জন্যে অনুরোধ করেছেন।

নতুন ভোটারদের জন্য বড় আপডেট, অনলাইন Form 6-এ বদল আনল নির্বাচন কমিশন

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা

‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

জমি বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন, পড়শির বিরুদ্ধে অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

‘প্রথমে মনে হয়েছিল শোয়ের প্রচার’, রোহিতের গ্রেফতারিতে মুখ খুললেন ‘সৈরব’ অভিনেত্রী

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?

৩৫ বছর আগে ধার, সহকর্মীকে সুদ-সহ ২৫ হাজার টাকা ফেরালেন কেরলের বাসিন্দা