বাড়ি ফেরা হল না পরিযায়ী শ্রমিকের, বাস থেকে নামতেই মৃত্যু!

পুজোয় পরিবারের সঙ্গে উৎসবে গা ভাসাতে বাড়ি ফিরছিলেন ভিন রাজ্যে কাজ করা এক শ্রমিক। কিন্তু বাড়ি ফেরা হল না তাঁর। মুম্বই থেকে পুজোর ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোয় পরিবারের সঙ্গে উৎসবে গা ভাসাতে বাড়ি ফিরছিলেন ভিন রাজ্যে কাজ করা এক শ্রমিক। কিন্তু বাড়ি ফেরা হল না তাঁর। মুম্বই থেকে পুজোর ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠীর সকালেই মৃত্যু হল তাঁর। ঘটনাটি মালদা জেলার বুনিয়াদপুরে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম নব দাস (৪০)। বাড়ি উত্তর দিনাজপুরের ডালিমনগরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘ সময় তিনি মুম্বইয়ে ঠিকা শ্রমিকের কাজ করতেন। মাঝে মধ্যে বাড়ি ফিরতেন। এবার পুজোতে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছিলেন।

সোমবার সকালে ধর্মতলা থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে করে উত্তর দিনাজপুরের ডালিমগার বাড়ি ফিরছিলেন। বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পরই অসুস্থ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তাঁর সঙ্গে তাঁর শ্যালক পিন্টু মণ্ডলও ছিলেন। তিনি আরও কয়েকজনের সাহায্য়ে নবকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পরই মৃত্যুর মুখে ঢলে পড়েন ওই পরিযায়ী শ্রমিক। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল সেটা জানতেই ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আর ষষ্ঠীর দিনই পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে ভেঙে পড়েছে নব দাসের পরিবার।

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির