চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কামাল দেখাল ‘এক ডাকে অভিষেক’, মাসে দেড় লক্ষ ফোন!

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) চালু করেছিলেন ‘দিদিকে বলো’ কর্মসূচি। সেই পথ অনুসরণ করে ডায়মন্ড হারবারের সাংসদ (MP) চালু করেছিলেন ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি। নম্বর ছিল ৭৮৮৭৭৭৮৮৭৭। পরিষেবা শুরু হয়েছিল শুধুমাত্র ডায়মন্ড হারবারের জন্য। বর্তমানে এই পরিষেবা সীমাবদ্ধ নয় ডায়মন্ড হারবারে। সারা রাজ্য জুড়ে আসছে ফোন। একমাসে এসেছে প্রায় দেড় লক্ষ ফোন কল।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) এই এক মাসের রিপোর্ট প্রকাশ করেছেন নিজেই। জানিয়েছেন, নথিবদ্ধ করা হয়েছে ৫০ হাজার অভিযোগ। সমস্ত তথ্যই তিনি তুলে ধরেছেন ট্যুইট করে। ট্যুইটে তিনি লিখেছেন, ‘মানব সেবাই ঈশ্বর সেবা’।   উল্লেখ্য, ‘এক ডাকে অভিষেক’- এর ১ মাস পূর্ণ হয়েছে আজই।

সাংসদ জানিয়েছেন, ৫০ হাজার অভিযোগের মধ্যে ১১ হাজার ডায়মন্ড হারবারের। বাকি ৩৯ হাজার অভিযোগ এসেছে সারা রাজ্য থেকে।

প্রসঙ্গত, সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ণ করেছেন ৮ বছর। গত ১৮ জুন হয়েছিল সাংসদ হিসেবে তাঁর অষ্টম বর্ষপূর্তি। ওই দিনেই তিনি চালু করেছিলেন বিশেষ এই কর্মসূচি। আর এক মাসেই সেই কর্মসূচিতে সাড়া পড়ল ব্যাপক। সম্প্রতি ধূপগুড়ির জনসভায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার মানুষের জন্য তিনি ঘোষণা করেছিলেন ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির নম্বর। প্রসঙ্গত, তিনি বারবার বলেছেন, স্থানীয় নেতার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে যে কেও সরাসরি তা জানাতে পারেন এই নম্বরে। অভিযোগকারীর নাম, ঠিকানা, নম্বর সহ সমস্ত তথ্য গোপন থাকবে। তিনি এও ঘোষণা করেছিলেন, নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে কোনও নেতা-নেত্রী নেই। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সরাসরি যোগাযোগ মানুষের।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ