জাফরাবাদের বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১, ধৃত বেড়ে ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড়:  মুর্শিদাবাদের ওয়াকফ আইন নিয়ে যে হিংসা শুরু হয়েছিল তা নিয়ে এখনও তদন্ত চলছে। সেই সময় জাফরাবাদ এলাকায় এক বাবা-ছেলেকে কুপিয়ে খুন করা হয়। সেই অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছিল ৪ জনকে। তার মধ্যে যে মূল মাথা ছিল তাকেও আটক করেছে পুলিশ। এবার সেই ঘটনায় হাওড়ার ডোমজুড় এলাকা থেকে গ্রেফতার করা হল আরও এক ধৃতকে। এই মামলায় মোট  ৫ জনকে আটক করল পুলিশ।

বাবা-ছেলেকে খুনের অভিযোগে ফের গ্রেফতার করা হল আরও এক সন্দেহভাজনকে। মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে যে বিক্ষোভ দেখা দিয়েছিল তা শান্ত করার জন্য সিট গঠন করা হয়। সেই তদন্তকারী কর্মীদের হাতেই হাওড়ার ডোমজুড় থেকে ধরা পড়ল একজন। জানা গিয়েছে, পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে আটক করে ধৃতকে মুর্শিদাবাদ ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে, পুলিশ ওই অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া ডোমজুড় থেকে আটক ধৃতের নাম ফেকারুল শেখ। এই ব্যক্তি সামশেরগঞ্জের সুলিতলার নামক এলাকা পরিবারের সঙ্গে  বাস করতেন। ঘটনার পরেই সে সেখান থেকে পালিয়ে গা ঢাকা দেয় ডোমজুড়ে। জানা গিয়েছে, সে পেশায় একজন রাজমিস্ত্রী। সিসিটিভি ফুটেজ ও এই মামলায় গ্রেফতার করা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ফেকারুলের কথা জানতে পারেন তদন্তকারী কর্মীরা। ডোমজুড়ের গোপনসূত্র থেকেই তার লুকিয়ে থাকার খবর পায় পুলিশ। তার পরই তড়িঘড়ি তাকে গ্রেফতার করে পুলিশ।

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির