কম্বলের আড়ালে পাচারের চেষ্টা, তল্লাশি করতেই বেরিয়ে পড়ল ২ কোটির মাদক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কনকনে শীতে কম্বল গায়ে মুড়ি দিয়ে ট্রেনে ভ্রমণ করা, এটা নিতান্তই এক সাধারণ ঘটনা। কিন্তু কম্বল সরাতেই চক্ষুচড়ক গাছ তদন্তকারীদের। সেই কম্বলেই লুকিয়ে রাখা ছিল ২ কোটি টাকার মাদক! ট্রেনে এক যাত্রীর কোলের কাছে রাখা কম্বল তল্লাশি করতেই উদ্ধার হয় মাদক। ঘটনাটি ঘটেছে মালদা টাউন স্টেশনে।

পুলিশ সূত্রে খবর, কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর দেওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা রেল পুলিশের দল। সেই সময় এক ব্যক্তির আচরণ সন্দেহজনক দেখে তাকে তল্লাশি করতে শুরু করেন রেল পুলিশের কর্মীরা। ওই ব্যক্তির কাছে থাকা কম্বলে তল্লাশি করতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। সেই কম্বলের ভেতর থেকে উদ্ধার হয় ৪৬০ গ্রাম ব্রাউন সুগার। এই মাদকের বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল মালদার কালিয়াচকে। এরপরই গ্রেফতার করা হয় কালিয়াচক নিবাসী ওই অভিযুক্তকে।

এই চক্রের সাথে কে বা কারা জড়িত? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ওই মাদক? কোথায় তা হাতবদল হতো? এর সব নানা প্রশ্নের উত্তর খুঁজতেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেই সঙ্গে শুরু হয়েছে তদন্ত।

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে