সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই এসএসকেএমে বিপত্তি ঘটে। শুকনো গাছ পড়ে গুরুতর জখম হন এক মহিলা। সঙ্গে সঙ্গেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই মহিলার। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এসএসকেএমে। হাসপাতালে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশ। সূত্রের খবর, মৃত মহিলা বীরভূমের নলহাটির বাসিন্দা। আত্মীয়কে নিয়ে চিকিৎসা করাতে আজ, সোমবার এসেছিলেন SSKM-এ।

আরও পডুন: মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

এদিন সকাল ৮ টা নাগাদ SSKM হাসপাতালের ইউরোলজি বিভাগের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই একটি শুকনো গাছ পড়ে বিপত্তি ঘটে। হঠাৎ করেই গাছটি ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা ওই মহিলার উপর। মাথায় গাছ পড়ে যাওয়ায় গুরুতর জখম হন ওই মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে শুধুই ওই মহিলা নন, একাধিক রোগী গাছ পড়ে যাওয়ার কারণে জখম হয়েছেন। তাঁরা সকলেই ইউরোলজি বিভাগের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন বলে জানা গিয়েছে। জখমদের চিকিৎসা চলছে হাসপাতালের জরুরি বিভাগে। মৃতের নাম-পরিচয় জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বীরভূমের নলহাটির বাসিন্দা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতের নাম রাহিদা বিবি। তাঁর বয়স ৪৬ বছর।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ। গাছটি দীর্ঘ দিন ধরে শুকনো অবস্থায় পড়েছিল। রোগী ও তাঁর আত্মীয়দের ক্ষোভ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ঠিকমতো পরিচর্যা করা হয়নি গাছটির। নজরদারির অভাবে ঘটেছে এত বড় দুর্ঘটনা। গোটা বিষয়টি নিয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত। পুলিশের প্রাথমিক অনুমান ঝড়-বৃষ্টির কারণেই শুকনো গাছটি এদিন রোগীদের উপর পড়ে যায়।

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ