মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বোরখা মন্তব্যের জেরে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে পুলিশের সামনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ১৪ আগস্ট সেই মামলায় হাজিরা দিতেই নিজের সংসদীয় এলাকায় গিয়েছিলেন মহুয়া। তারপরে সেদিন রাতে কৃষ্ণনগরের সার্কিট হাউসে উঠেছিলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ। তারপরেই শুরু হয়েছিল বিতর্ক। ফেসবুক লাইভে এসে মহুয়া অভিযোগ করেছিলেন, তাঁকে মাঝ রাতেই সার্কিট হাউস ছাড়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। অপরদিকে বাইরে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছিল বলে অভিযোগ ছিল তৃণমূল সাংসদের। তাঁর উপর হামলা চালাত ওই দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করেছিলেন মহুয়া। গোটা বিষয়টি নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সেদিন রাতেই নালিশ করেছিলেন তিনি।

আরও পডুন: হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! সাপের ছোবলে আহত ক্লাস ওয়ানের ছাত্র, SSKM-এ ভর্তি

সেই সার্কিট হাউস বিতর্কেই আজ, সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। কিন্তু শীর্ষ আদালতে ধাক্কা খেলেন তিনি। নিজের লোকসভা কেন্দ্রের সার্কিট হাউস থেকে মাঝ রাতে বের করে দেওয়ার ঘটনায় মৌলিক অধিকার ভঙ্গের অভিযোগ জানিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে উল্লেখ করা হয় সেই আবেদন। মহুয়ার আইনজীবী উল্লেখ করেন, কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে সুরক্ষা দেওয়ার কথা বলা হলেও সার্কিট হাউস থেকে মাঝ রাতে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছিল তাঁর মক্কেলকে। এটি সাংবিধানিক সমস‍্যার পরিস্থিতি বলে উল্লেখ করে একটি গাইডলাইন তৈরির আবেদন জানান মহুয়া মৈত্রের আইনজীবী। মামলাটি গ্রহণ করলেও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

সুুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময় মেনেই হবে শুনানি। দ্রুত শুনানি করা সম্ভব নয়।

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসে বিপর্যস্ত কঙ্গো, মৃত্যু ২ হাজার ৬৪২

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি