পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

পুলিশের পরিচয় দেওয়ার কারণে খুব সহজেই তাঁকে বিশ্বাস করে নিতেন তাঁরা। সেটাই তাঁদের বড় ভুল। অরিজনাল কার্ড হাতিয়ে তাঁদের নকল কার্ড ফেরৎ দিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও সিবিআই অফিসার, আবার কখনও রাজ্য পুলিশের বড় অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াত। বিশেষ করে, এটিএমে টাকা তুলতে আসা ব্যক্তিদের সাহায্য করার প্রতিশ্রুতি দিত। পুলিশের পরিচয় দেওয়ার কারণে খুব সহজেই তাঁকে বিশ্বাস করে নিতেন তাঁরা। সেটাই তাঁদের বড় ভুল। অরিজনাল কার্ড হাতিয়ে তাঁদের নকল কার্ড ফেরৎ দিত। পরে সেই এটিএম কার্ড দিয়ে সমস্ত টাকা তুলে নিত। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল সেই মস্ত বড় চোর।

পশ্চিম বর্ধমানের বেনাচিতি এলাকার ঘটনা। সেই এলাকারই বাসিন্দা অভিযুক্ত জয়দেব রায়। গতকাল রায়চক এলাকায় অভিযান চালিয়ে এক গোপন আস্তানা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বহুদিন ধরেই তাঁর বিরুদ্ধে এটিএম কার্ড হাতিয়ে টাকা তোলার অভিযোগ উঠছিল। বিভিন্ন থানায় কয়েকটি এফআইআরও দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে গতকাল জয়দেবকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে ১৩৪টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও পুলিশ স্টিকার লাগানো একটি স্কুটিও বাজেয়াপ্ত করেছে।

অভিযোগ, বিভিন্ন সময়ে সিবিআই অফিসার এবং পুলিশের বড় অফিসার পরিচয় দিয়ে এটিএমে টাকা তুলতে আসা মানুষকে ভুল বোঝাত সে। এরপর তাঁদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে আসল এটিএম কার্ড হাতিয়ে নিত জয়দেব। এরপর নকল এটিএম কার্ড ধরিয়ে দিত। এরপর সেখান থেকে টাকা তুলে নীত বলে অভিযোগ। জানা গিয়েছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়েছে। আদালত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আর পুলিশ তদন্ত শুরু করেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, ঘটনার তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে