প্রকাশ্যে বেচত হেরোইন! পুলিশের জালে কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ, উদ্ধার বেআইনি অস্ত্র

উত্তর চব্বিশ পরগনার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং প্রচুর বেআইনি মদ উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নাশকতার ছক বানচাল করল পুলিশ। মিলল বড় সফলতা। উত্তর চব্বিশ পরগনার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং প্রচুর বেআইনি মদ উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ। পাশাপাশি কুখ্যাত হেরোইন পাচারকারী-সহ দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সাভাইপুর, মনিগ্রাম এলাকায় অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ। তখনই সাভাইপুর এলাকা থেকে ফিরোজ মণ্ডল নামে ওই হেরোইন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি উদ্ধার হয়েছে৷ জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে গ্রামে বসেই হেরোইন বিক্রি করত সে৷ সেটা বন্ধ করতেই এলাকাবাসিরা একত্রিত হন। থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়৷ এবং বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ তাঁকে গ্রেফতার করে। পাশাপাশি একই রাতে বে-আইনি মদ মজুত ও বিক্রির অভিযোগে বনগাঁর ২ নং রেল গেট এলাকা থেকে রাধারানী ঘোষ নামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫৬ বোতল দেশি স্পিরিট, বিয়ার এবং এফএল (FL) উদ্ধার করা হয়েছে৷

তবে রাধারানী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। ধৃত ফিরোজকে বৃহস্পতিবার সকালে নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহাকুম আদালতে পাঠিয়েছে পুলিশ৷গতকাল উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকেও বিরাট অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে কুখ্যাত সন্ত্রাসী জগন্নাথ দাস ওরফে নানুকে। পুলিশের আড়ালে নর্দমায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে বিরাট অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে পুলিশ।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান