বিরোধীদের অশান্তি অব্যাহত জেলায় জেলায়

এদিন নতুন করে হিংসা ছড়িয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতিমত পরিকল্পনা করে ভোটের পরেও বাংলাকে(Bengal) অগ্নিগর্ভ করে রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিরোধীদলগুলি। বাম(Left)-বিজেপি(BJP)-কংগ্রেস(INC) কার্যত একযোগে সেই ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটানো শুরু করে দিয়েছে রবিবার সকাল থেকেই। আর তার জেরেই এদিন নতুন করে হিংসা ছড়িয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে। সব থেকে বেশি অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বুকে। সেখানে ৩টি ঘটনা ঘটেছে।

আরও পড়ুন বর্জ্য পৃথকীকরণ জরুরি, কাউন্সিলরদের প্রচারে নামাচ্ছে KMC

মুর্শিদাবাদ জেলার রানীনগরে এদিন বেশ কিছু তৃণমূলকর্মীর বাড়িতে চড়াও হন স্থানীয় কংগ্রেসকর্মীরা। চাকরাণপাড়া মসজিদপাড়া এলাকায় এদিন হঠাৎই লাঠি-বাঁশ নিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয় কংগ্রেসের লোকজন। এমনটাই দাবি ওই পরিবারের। বাড়ি লক্ষ করে শুরু হয় বোমাবাজি। বোমের আঘাতে মেরাজ শেখ(৬০) জখম হন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও আরও তিনজনকে উদ্ধার করে গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এরা হল বেগমা বিবি (৫৫), শাহানারা বিবি (২৪), সাবিনা খাতুন (১৮)। অভিযোগ ওই সব কংগ্রেস কর্মীর বাড়িতে যথেচ্ছা লুঠপাট চালানো হয়। সোনার গয়না থেকে টাকাপয়সা, মোবাইল লুঠ করা হয়। উত্তেজনা এড়াতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। আবার বেলডাঙায় কংগ্রেসকর্মীরা বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে রাস্তা অবরোধ শুরু করে। তার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। জেলার সামসেরগঞ্জে আবার এদিন তৃনমূলকর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক হারে বোমাবাজি করা হয়।

আরও পড়ুন শুভেন্দুর জেলায় খাতা খুললেও জেলা পরিষদ অধরাই থাকবে বিজেপির

অন্যদিকে পূর্ব বেদিনীপুরের নন্দকুমার এলাকায় এদিন সকাল থেকেই অবরোধ বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মীরা। ব্যালট বাক্স লুঠের মিথ্যা অভিযোগকে সামনে রেখে তাঁরা বিক্ষোভ শুরু করে। নন্দকুমারের শ্রীকৃষ্ণপুরে আগুন জ্বালিয়ে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। বাঁশ দিয়ে ঘিরে, সিমেন্টের খুঁটি ফেলে রাস্তা আটকানো হয়। রাস্তার ধারে নির্বাচনী ক্যাম্পেও ভাঙচুর চালান বিজেপি কর্মীরা। সেই সঙ্গে চলে পথ অবরোধ। পুলিশ সেখানে লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করলেও পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই। মালদার হরিশ্চন্দ্রপুরে এদিন সকালেই এক তৃণমূল(TMC) কর্মীকে গুলি করা হয়। তার জেরে এলাকায় অশান্তি বাঁধে বাম ও তৃণমূলের সমর্থকদের মধ্যে। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এদিন বাম কংগ্রেস সমর্থেরা একের পর এক গাড়ি জ্বালিয়ে ভাঙচুর করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপরেও হামলা চালানো হয়। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় এদিন সকাল থেকেই শুরু হয় বোমাবাজি। তার জেরে পুলিশকে টহল দিতে দেখা যায় এলাকায়।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল