ডেঙ্গু রুখতে জেলায় জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ নবান্নের

ডেঙ্গু রুখতে রাজ্যের সমস্ত জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকদের বিশেষভাবে নজরদারির নির্দেশ দিল নবান্ন। শনিবার এই নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু রুখতে রাজ্যের সমস্ত জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকদের বিশেষভাবে নজরদারির নির্দেশ দিল নবান্ন। একইসঙ্গে কলকাতায় বাড়িতে বাড়িতে নজরদারি বাড়াতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। ভিলেজ রিসার্চ পার্সনদের আরও বেশি করে কাজে লাগাতে হবে বলেও নির্দেশ নবান্নের। রাজ্যে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শনিবার সমস্ত জেলার জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, শনিবার বৈঠকে মুখ্যসচিব রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, দার্জিলিং, এই ৭ জেলায় ডেঙ্গি সংক্রমণ উদ্বেগজনক আকার ধারণ করেছে। এদিন বৈঠকে জেলাশাসক এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি যোগ দিয়েছিলেন কলকাতা পৌরসভার কমিশনারও। সূত্রের খবর, পৌরসভার কমিশনারের উদ্দেশ্যে এদিন মুখ্যসচিব নির্দেশ দেন, কলকাতায় বাড়িতে বাড়িতে নজরদারি বাড়াতে হবে। অনেক জায়গায় অবহেলা করা হচ্ছে বলেও জানান তিনি। কলকাতায় একাধিক বরোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অত্যাধিক বেশি৷ ডেঙ্গু মোকাবিলায় সব রকম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভাও৷ পুরসভার পক্ষ থেকে নিয়মিত প্রচার চালানো হচ্ছে, এলাকা যাতে পরিচ্ছন্ন থাকে, সে দিকে নজর দিতে বলা হচ্ছে৷

প্রসঙ্গত রাজ্যে একের পর এক ব্যক্তির ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে। শনিবার ভোরে কলকাতা পুলিশের এক কর্মী ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত কর্মী কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন। উৎপল নস্কর নামের ওই কর্মী জ্বর নিয়ে বৃহস্পতিবার থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৫৪ বছর বয়সী ওই পুলিশ কর্মীর শনিবার ভোরে মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতা পুলিশের একাধিক কর্মী বর্তমানে ডেঙ্গু আক্রান্ত। স্বাস্থ্য দফতরের কর্তারা আশঙ্কা করছেন, আগামী দু’মাসে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা আরও কয়েক গুণ বাড়বে। সেই আবহে নবান্নের এই নির্দেশ গুরুত্বপূর্ণ।

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়