ষষ্ঠী ও অষ্টমীতে বন্ধ থাকবে সরকারি হাসপাতালের আউটডোর, খোলা এমার্জেন্সি

Share:

নিজস্ব প্রতিনিধি : মহালয়ায় পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। শহরের কিছু মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। জেলার পুজোর উদ্বোধনও হবে। পুজোর সময়ে এবার কেউ হঠাৎ অসুস্থ হলে বাড়তে পারে বিপদ। চিকিৎসা জন্য দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে। পুজোর সময় বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ থাকে। এমার্জেন্সি খোলা রাখা হয় ঠিকই। এবার সরকারি হাসপাতালেও ষষ্ঠী ও অষ্টমী বন্ধ থাকবে আউটডোর। বেসরকারি হাসপাতালের মতো এখানেও খোলা থাকবে শুধু এমার্জেন্সি।

পুজোর সময় কেউ হঠাৎ অসুস্থ হলে বাড়তে পারে বিপদ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের অভাবে হাসপাতালগুলির সমস্যা দেখা দেয়। তবে এই দিনগুলির জন্য পুরোদমে প্রস্তুতি নিয়ে রাখছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি। সূত্রের খবর, অষ্টমী বাদে পুজোর বাকি দিনগুলিতে খোলা থাকছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের আউটডোর। তবে এ বছর ষষ্ঠী পড়েছে রবিবার। তাই অন্যান্য রবিবারের মতো এদিনও রাজ্যের কয়েক হাজার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর বন্ধ থাকবে।পুজোর সময় লোকবলে সমস্যা যাতে হাসপাতালে না হয়, সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল। ইতিমধ্যে রোস্টার তৈরি করা হচ্ছে। পাশাপাশি পুজোর সময় খোলা থাকবে স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম।

বেসরকারি হাসপাতালগুলি কী ব্যবস্থা রাখছে? জানা গিয়েছে, অ্যাপোলো হাসপাতাল পুজোর দিনগুলিতে সেখানকার ইমার্জেন্সি, আউটডোর, রোগ ও রক্তপরীক্ষার বিভাগগুলি খোলা রাখবে। জরুরি প্রয়োজনে ১০৬৬ নম্বরে ফোন করতে বলা হচ্ছে। সপ্তমী পর্যন্ত খোলা থাকবে হেলথ চেক আপ পরিষেবা। তারপরে দশমীর পরে খুলবে হাসপাতাল। তবে কোনও সমস্যা হলে যে কোনও সময় কল সেন্টার নম্বরে ০৩৩৪৪২০২১২২ ফোন করা যেতে পারে। মনিপাল হাসপাতালে পুজোর সময় ২৪ ঘণ্টা অনলাইনে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ নেওয়া যাবে। টেলি কনসালটেশন এবং যে কোনও জরুরি প্রয়োজনে ০৩৩-২২২২১১১১ এবং  ৭০২২০২৩২৮৬ নম্বরে যোগাযোগ করা যাবে। নারায়ণা হেলথ হাসপাতাল সপ্তমী থেকে দশমী আউটডোর বন্ধ রাখবে। কিন্তু চালু থাকবে ইমার্জেন্সি, ইমার্জেন্সি রোগ ও রক্ত পরীক্ষা, অপারেশন। জানা গিয়েছে, পুজোর সময় যেকোনও জরুরি প্রয়োজনে বা অ্যাম্বুলেন্সের জন্য দরকার হলে দেশের যেকোনও প্রান্ত থেকে ১৮০০৩০৯০৩০৯ নম্বরে ফোন করা যাবে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?